ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চকরিয়ায় বুনোহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বুনোহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত তাহেরা বেগম (৬০) একই এলাকার সুলতান আহমদের স্ত্রী।


কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, সোমবার রাত ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।



তিনি বলেন, রাতে পার্শ্ববর্তী সংরক্ষিত বনের পাহাড় থেকে একটি বুনোহাতি জনবসতি এলাকায় আসার খবর ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশী অন্য লোকজনের সঙ্গে তাহেরা বেগমও হাতি দেখতে যান। এতে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তায় পৌঁছা মাত্র হাতিটির সামনে পড়েন। এসময় হাতিটি শুঁড় দিয়ে তাকে আটকে ধরে। পরে পায়ের নিচে ফেলে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।


বনরেঞ্জের এ কর্মকর্তা জানান, হাতিটি তাহেরা বেগমকে আঘাতের পর ঘটনাস্থল থেকে অন্যত্রে সরে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে জানান মেহেরাজ উদ্দিন।

Tag
আরও খবর