ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রামুতে খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে বাড়ি থেকে নিয়ে গেলো স্বর্ণালংকার ও দেড় লক্ষ টাকা...

কক্সবাজারের রামুতে খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে একটি বাড়ি থেকে দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।


 সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৯নম্বর ওয়ার্ড উত্তর ফতেখাঁরকুলের মুসলিম পাড়া এলাকার মৃত আব্দুল কাদের'র বাড়িতে এ ঘটনা ঘটে। 


এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অচেতন থাকার প্রায় ২৪ ঘন্টা পরে জানাজানি হলে স্থানীয়রা ওই পরিবারের চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন । 


বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মো. সরওয়ার বলেন, তাদের পরিবারের ছেলে নিয়ামত উল্লাহ স্যানিটারি দোকানে চাকরি করে। যতটুকু জেনেছি ছেলেটি কাজে না যাওয়ায় দোকান থেকে একাধিকবার মুঠোফোনে কল দেয়ার পরও ফোন রিসিভ না করায় দোকানের একজন বাড়িতে খুঁজতে গিয়ে দেখতে পায় তারা সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় । 


তিনি আরও জানান, তাদের পরিবারের ছেলে টমটম চালক মনির আহমদ বিদেশ যেতে ভিসার টাকা জমা দিতে দেড়লাখ টাকা বাড়িতে এনেছিল। কে বা কারা খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মা খাতিজা বেগম, নিয়ামত উল্লাহ , মনির উদ্দিন, মেয়ে নাবিলা আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

Tag
আরও খবর