ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে বনের জমিতে করাতকল

ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে এক ডজন করাতকল বসিয়ে অবাধে বনের কাঠ চেরাই করা হচ্ছে। এতে ঈদগাঁও এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে সাবাড় করছে চোরের দল। বনের গাছ নিধন ছাড়াও প্রাণ প্রকৃতি ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।


জানা যায়, সরকারি জমিতে অবৈধ করাতকল বসিয়ে দিনের পর দিন সরকারি বনজ সম্পদ ধ্বংস করা হলেও স্থানীয় বন বিভাগের কর্মীরা নীরব ভূমিকা পালন করে চলেছে। প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ইসলামাবাদ ইউনিয়নের প্রবাসি আজিজুর রহমান জেলা প্রশাসক বরাবর ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদ করতে আবেদন করেছেন। আজিজুর রহমান জানান, আমি প্রবাসী জীবনযাপন করি।


দেশে আসার পর দেখলাম আমার বাড়ির যাতায়াত পথে বাশঘাটা ব্রিজের পাশে দুটি করাতকল রয়েছে- যা পরিবেশ প্রকৃতি ও শব্দদূষণ হয় বেশি। করাতকল দুটোর মালিক ইসলামাবাদ ইউনিয়নের হুমায়ন কবির ও জিয়াবুল ইসলাম বাবুল। তারা ঈদগাঁও বাজারের মতো এলাকায় অবৈধভাবে করাতকল বসিয়ে ব্যবসা করে যাচ্ছেন। এই আবেদন জেলা প্রশাসন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সভাপতি ও এইচএম এরশাদ ও সাধারণ সম্পাদক কারম উল্লাহ কলিম জানান, এই করাতকলের মাধ্যমে প্রাণ প্রকৃতি নষ্ট হচ্ছে। করাতকল ব্যবসায়ীরা অবৈধভাবে গাছ কাটার ফলে প্রাণী জগতে অনেক প্রভাব পড়ছে। আশা করছি প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে।


ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা জানান, করাতকল বসানোর বিধিমালা রয়েছে। আমার উপজেলায় যদি অবৈধ করাতকল থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেরা প্রশাসক মো, সালাহ উদ্দিন জানান, অবৈধ করাতকল অবশ্যই উচ্ছেদ করা হবে। অবগত হয়েছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চলের ১০ কিলোমিটারের ভেতরে করাতকল স্থাপনের নিয়ম না থাকলেও ৯০ শতাংশ করাতকল স্থাপন করা হয়েছে বনাঞ্চলের আশপাশে।

Tag
আরও খবর