গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বাঁচতে হলে হাঁটতে হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-10-2024 03:32:05 am

© সংগৃহীত ছবি

হাঁটলে শরীর ভালো থাকে, এ ব্যাপারে কোনও দ্বিধা নেই। কিন্তু কতটা হাঁটলে শরীরে কী কী প্রভাব পড়তে পারে, তা জানেন কি? সবার রুটিন সমান নয়।


সবার শারীরিক ক্ষমতাও সমান নয়। হাঁটার জন্য কেউ ১৫ মিনিট সময় বার করতে পারেন। কেউ বা রোজ ২ কিলোমিটার হাঁটতে পারেন জোরকদমে। কেউ বা সেটুকুও পারেন না।


কিন্তু সুস্থ থাকতে হলে দৈনন্দিন রুটিনে হাঁটাহাঁটি রাখাটা জরুরি।


আর প্রতি দিন যদি দু’ কিলোমিটার হাঁটা যায়? চিকিৎসকরা বলছেন, ‘‘প্রতি দিন নিয়ম করে হাঁটা ভাল থাকার একটা অন্যতম চাবিকাঠি হতে পারে। যদি প্রত্যেক দিন যে কোনও সময় দু’ কিলোমিটার ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটা যায় তবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। অস্থিসন্ধি পিচ্ছিল থাকবে। ভাল থাকবে হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্যও।’’


গবেষণা বলছে, রোজ যদি ১৫ মিনিট করেও হাঁটা যায়, তাহলেও আয়ু ৩ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। এ ব্যাপারে ব্রিটেনের লেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণা আবার বলছে দ্রুত গতিতে রোজ কয়েক কিলোমিটার করে হাঁটলে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত বাড়তে পারে আয়ু! বিষয়টি নিয়ে যদিও আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন লেস্টারের গবেষকদের একাংশ। তবে বাকিদের যুক্তি বা প্রমাণ অগ্রাহ্য করার মতো নয়।


লেস্টরের গবেষকেরা বলছেন, তাঁরা ৪,০৫,০০০ জনের উপর গবেষণা করে দেখেছেন ব্রিস্ক ওয়াকিং আয়ু বৃদ্ধি করে। কী ভাবে বোঝা গিয়েছে সেটা? গবেষকেরা জানাচ্ছেন, বার্ধক্যের সঙ্গে কোষে অবস্থিত ক্রোমোজ়োমের একটা সম্পর্ক রয়েছে। দেখা গিয়েছে ওই ক্রোমোজ়োমের বাহু, যাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘টেলোমেয়ার’, সেগুলি যত দিন আকারে দীর্ঘকায় থাকে তত দিন দূরে থাকে বার্ধক্য। আবার টেলোমেয়ার যত ক্ষয় হতে থাকে ততই কমতে থাকে কোষ বিভাজন। দুর্বল হয় পেশির গঠন, দেখা দিতে থাকে বার্ধক্য। লেস্টারের গবেষকেরা জানিয়েছেন, গবেষণার সময় তাঁরা দেখেছেন, যাঁরা নিয়মিত দ্রুত গতিতে হেঁটেছেন, তাঁদের টেলোমেয়ারের দৈর্ঘ্য বাকিদের তুলনায় বেশি।


তবে আয়ু বাড়ুক বা না বাড়ুক, হাঁটলে যে ভালো থাকা যাবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই কোনও।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৮ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে