২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা ঈদুল আজহার পর শুরু করার পরিকল্পনা রয়েছে। পবিত্র ঈদুল আজহা ৭ জুন। সে জন্য জুনের শেষাংশে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
৩ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে