চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শান্তর বিষয়ে সিদ্ধান্ত আজ, কে হবেন পরবর্তী অধিনায়ক?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-10-2024 04:25:24 am

ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মিরপুর টেস্ট চলাকালেই তিনি বিসিবির কাছে চিঠি দিয়েছেন আর অধিনায়কত্ব করতে চান না। ব্যক্তিগত কারণ দেখিয়েই বিসিবি সভাপতির কছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক।


শান্তর অভিপ্রায়কে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। যে কারণে বিসিবির আজকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বুধবার বিকেলে হবে গুরুত্বপূর্ণ এই সভা।


শুধু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নয়, আজকের বিসিবির সভায় স্থান পেতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। এর মধ্যে রয়েছে সাকিব আল হাসান প্রসঙ্গও। শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছে।


সামনে আফগানিস্তান সিরিজ। এই সিরিজে ওয়ানডে ফরম্যাটে সাকিব খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে নতুন কোচ ফিল সিমন্সের কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে সফল সালাউদ্দিন। এ বিষয়টাও আজ চূড়ান্ত হতে পারে।


তবে বিসিবির আজকের সভায় সবার চোখ থাকবে অধিনায়কত্বের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়, সে দিকে। শোনা যাচ্ছে, বিসিবি নাজমুল হোসেন শান্তর চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে। সে ক্ষেত্রে চট্টগ্রামে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচটাই হয়তো শান্তর অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।


শান্তকে নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হলে নতুন অধিনায়ক হবেন কে? আলোচনায়, গুঞ্জনে আছে অনেকের নামই। একদিন আগেই সংবাদ মাধ্যমের সামনে এসে নেতৃত্বভার নিতে (অবশ্যই টেস্টে) প্রস্তুত বলে জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম। বিসিবি কী টেস্ট অধিনায়ক হিসেবে তাইজুলকে বেছে নেবে? যদিও ঘরের মাঠ ছাড়া বিদেশের মাটিতে নিয়মিত নন তাইজুল।


সে ক্ষেত্রে ভিন্ন চিন্তাই হয়তো করতে হবে বিসিবিকে। যে কারণে, ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের কাঁধেই তুলে দেয়া হতে পারে নেতৃত্বের দায়িত্ব। আর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিবেচনায় রয়েছে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নাম। আবার আলোচনায় রয়েছে লিটন দাসের নামও।


বিসিবির আজকের সভায় আলোচনা হতে পারে পরিচালনা পর্ষদের শূন্য পদ ও গঠনতন্ত্রের সংশোধনীসংক্রান্ত উপ-কমিটি গঠন নিয়েও। গত ২৮ অক্টোবর দেওয়া এক চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির কাছে জানতে চেয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিতির কারণে এখন পর্যন্ত পরিচালনা পর্ষদের কতটি পদ শূন্য হয়েছে এবং শূন্য হলে সে ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।


চলতি মেয়াদে কোন কোন পরিচালক পরপর কতটি সভায় অনুপস্থিত আছেন বা ছিলেন, তারিখসহ জানাতে বলা হয়েছে সেটাও। ২৯ অক্টোবর পাঠানো আরেকটি চিঠিতে বিসিবিকে গঠনতন্ত্র সংস্কারে উপ-কমিটি গঠনেরও অনুরোধ জানিয়েছে জাতী ক্রীড়া পরিষদ। 

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৬ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে