নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের নির্দেশে ৬৭ টি চোরাই মোবাইল ও বিকাশ প্রতারনার টাকা উদ্ধার

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৬৭ টি মোবাইল ফোন এবং বিকাশ/রকেট/নগদ প্রতারণায় উদ্ধারকৃত- ৬৯,০০০/- টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে৷ শানিবার (১৯ নভেম্বর), ২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ/রকেট/নগদ প্রতারণায় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়া এবং চলতি দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ৬৭ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে (কুষ্টিয়া হতে ৩৩টি, ঢাকা-০২ টি, রাজবাড়ী-০৩ টি, যশোর-০৫ টি, সিরাজগঞ্জ-০২ টি, ঝিনাইদহ-০২ টি, রাজশাহী-০১ টি, গাজীপুর-০২ টি, মাগুরা-০১ টি, পাবনা-০২ টি, ভোলা-০১ টি, নওগাঁ-০১ টি, চুয়াডাঙ্গা-০২ টি, নারায়নগঞ্জ-০৩ টি, কুমিল্লা-০২ টি, নড়াইল-০২ টি, ব্রাহ্মনবাড়ীয়া-০১ টি, ময়মনসিংহ-০১ টি, বগুড়া-০১ টি) উদ্ধারসহ বিকাশ/রকেট/নগদ ব্যাংকিং মাধ্যমে প্রতারণাকৃত ৪টি ঘটনায় উদ্ধারকৃত-৬৯,০০০/- টাকা দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা অদ্য ১৯/১১/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি এমনকি প্রয়োজনে মামলা করারও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়সাল হোসেন, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, জনাব মোঃ হাফিজুর রহমান (আরওআই), রির্জাভ অফিস, জনাব মোঃ আনিসুল ইসলাম, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ।


Tag
আরও খবর