অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ে গোখাদ্য সংকট, খড়সহ খাদ্যের মূল্য বৃদ্ধিতে কৃষকেররা বিপাকে।

লাখাইয়ে গোখাদ্য সংকট, খড়সহ খাদ্যের মূল্য বৃদ্ধিতে কৃষকেররা বিপাকে। লাখাইয়ে গোমহিষাদির খাদ্য সংকটে বিপাকে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি খামারী ও গরুমহিষ হৃষ্টপুষ্ট করনে যুক্ত কৃষকেরা। গোখাদ্যের মূল্য দিন দিন বেড়েই চলেছে। এক সপ্তাহ পূর্বে যে গোখাদ্য হিসাবে ব্যবহৃত খড় প্রতি মন ৮ শত টাকা দামে বিক্রি হতো তা এখন ১ হাজার টাকা মন দরে বিক্রি করেছেন বিক্রেতারা।এ বিক্রেতারা জানান আমরা দূর দূরান্ত থেকে অনেক খোজাখুজি করে বেশী দামে খড় কিনে এনে থাকি।তাই দাম বাড়ানো হচ্ছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায় লাখাই গোমহিষাদির সাহায্যে চাষাবাদ নেই বললেই চলে।তাই চাষাবাদ এর জন্য গবাদিপশু গোমহিষ পালন করা না থাকলেও বর্তমানে বানিজ্যিক ভাবে গরু হৃষ্টপুষ্ট করনে কৃষক পর্যায়ে গো পালন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া উপজেলায় দিন দিন গড়ে উঠছে ছোটবড় গবাদিপশুর খামার। এতে গোখাদ্যে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে অনুপাতে ধান কাটার মৌসুমে খড় সংগ্রহ না থাকায় বা কৃষকদের আগ্রহ না থাকায় খড়ের এ সংকট। আরোও জানা যায় খামারীরা তাদের খামারের গোমহিষাদির জন্য খড় সহ উন্নত মানের ঘাস চাষের মাধ্যমে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিতে পারলেও বিপাকে পড়েছেন মৌসুমি গোমহিষ হৃষ্টপুষ্ট করনে সম্পৃক্ত কৃষকেরা। তাদের আগাম গোখাদ্য সংগ্রহে প্রস্তুতি না থাকায় তা গোখাদ্য সংকট কালে বেশী দামে খড় সহ বিভিন্ন খাদ্য সংগ্রহ করতে হচ্ছে। এদিকে গোচারণ ভূমি দিন দিন হ্রাস পাওয়ায় গোখাদ্য সংকট একটি অন্যতম কারন। এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু এর সাথে আলাপকালে জানান লাখাইয়ে গোখাদ্য সংকট এর কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে তবে তা সাময়িক। কিছু দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে গেলে তা কেটে যাবে।আর গোখাদ্যের সংকট হওয়ার অন্যতম কারন হলো মৌসুমী গোমহিষ হৃষ্টপুষ্ট করনে সম্পৃক্ত কৃষকেরা তাদের পশুর খাদ্য পূর্ব থেকে সংগ্রহ না করার জন্য। আমরা প্রানী সম্পদ সম্প্রসারণ অধিদপ্তর বাজার থেকে পশুখাদ্য সংগ্রহ কমিয়ে উন্নত ও পুষ্টি মান সম্পন্ন নেপিয়ার সহ ঘাস চাষের পরামর্শ ও সহযোগিতা করে আসছি। এতে একদিকে যেমন বাজার নির্ভরতা হ্রাস পাবে অন্যদিকে পুষ্টি মানে সমৃদ্ধ ঘাস চাষের মাধ্যমে খরচও কমবে।এছাড়াও ধান কাটার মৌসুমে খড় সংগ্রহের পরামর্শ দিয়ে যাচ্ছি।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১০ ঘন্টা ৩২ মিনিট আগে