বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামুলক কার্যক্রম

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-11-2024 05:08:40 pm

দ্বীপজেলা ভোলায় পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) ভোলা পৌরসভাস্থ মাছ বাজার, কাঁচা বাজার ও দোকান  মালিক সমিতির অফিসে আলাদা-আলাদাভাবে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বিরোধী আলোচনা সভা এবং মাছবাজার, কাঁচা বাজার ও খালপাড় বোড এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখা।

এসময় পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলার কর্মকর্তাবৃন্দ, যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা এবং পরিবেশ ক্লাব, ভোলা জেলার সদস্যরা। 

এসময় ভোলা জেলার ইলিশা ফেরীঘাটে গ্রীন লাইন লঞ্চ, ক্রিস্টাল ক্রুজ ও কর্ণফুলী-১৪ লঞ্চে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ পরিবহন এবং লঞ্চ পরিস্কার-পরিছন্ন করার সকল ধরনের  বর্জ্য নদীতে না ফেলার জন্য আলাদা আলাদা আলোচনা সভা করে নির্দেশনা প্রদান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ভোলা খেয়াঘাট এলাকায় কর্ণফুলী-৯ লঞ্চ আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। 

এছাড়াও ভোলা সদরে অবস্থিত জননী কুরিয়ার সার্ভিস,  সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এস এ পরিবহন এ পৃথক পৃথক আলোচনা ও জনসচেতনতামূলক লিফলেট বিরতণ করা হয়। 

এসময় জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর পরিবেশ ক্লাব, ভোলা এর সদস্যবৃন্দ। 

পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহকারী পরিচালক জনাব তোতা মিয়া বলেন, ভোলা জেলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার পূর্বে জনসচেতনতামূলক ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ৯ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে