সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-11-2024 02:10:06 pm

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


শফিকুল আলম বলেছেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।


বাংলাদেশের হিন্দুদের নিয়ে ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে। আমরা মনে করি, ট্রাম্প এখন সঠিক পিকচার দেখবেন। মাইনরিটি নিয়ে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে।


এদিকে, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহম্মদ ইউনূস।


ট্রাম্পকে দেওয়া অভিনন্দন বার্তায় ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।


অভিনন্দন বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয় এবং তা বাড়তে থাকে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে বাংলাদেশ সরকার উন্মুখ রয়েছে।

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে