ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

গল্প - মুক্তিযোদ্ধার মা

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-11-2024 01:17:30 pm

এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। © ফাইল ছবি


◾ আমাতুল্লাহ ফাতেমা ||  খোকা, ও খোকা! কোথায় গেলি বাবা ? তোমরা আমার খোকাকে দেখেছো? সেই কবে যুদ্ধে গেছে, এখনো ফিরে এলো না। বলে গেছে এবার খুব তাড়াতাড়ি ফিরবে। কিন্তু এখনো ফিরে নি__সন্তানের খোঁজে দিশেহারা হয়ে পাগলপ্রায় মা কথাগুলো বলছেন। 


তিনি আরও বললেন; বাবা, তোকে ছাড়া যে, আমার বড্ড কষ্ট হয়, মাকে একটুও বুঝলি না । এবার আয়, কান ধরে টেনে লাল করে দিব।


তোমরা জানো, খোকা আমাকে কি বলে গেছে? আমার জন্য নাকি কথার ফুলঝুড়ি নিয়ে আসবে, রক্তে রাঙানো নিশান নিয়ে আসবে!  


খোকা! তুই কি আমাকে দেয়া কথাগুলো ভুলে গেছিস? তুই এত নিষ্ঠুর কেন? মায়ের কথা তোর একটুও মনে পড়ে না? পাশের বাড়ির তপু,অনু ও বিপুলসহ সবাই ফিরে এল, তুই কেন এলি না,বাবা ? 


তুই আমার কাছে গল্প শোনার জন্য কত বায়না করতি। তোর জন্য কত গল্প সাজিয়ে রেখেছি জানিস? 

রাজকুমারের গল্প, সেই গল্পে টুকটুকে সুন্দরী একটা রাজকুমারী আছে আর একটা দৈত্য । রাজকুমার আর দৈত্যটার মাঝে সে-কি তুমুল যুদ্ধ।

তোর কি এখন একটুও আমার গল্প শুনতে ইচ্ছে করে না?

তুই তো আমার ভালো ছেলে, যাদু মানিক।

আয় খোকা, ফিরে আয়। আমার সাথে আর লুকোচুরি খেলিস না ।

সাত রাজার ধন আমার, আমার কোলে ফিরে আয়।


• পথচারী দু'জন যুবকের কাছে গিয়ে হাত বুলিয়ে খোকার মা বলে উঠলো;


__ খোকা, তুই এসেছিস, চল এখন, বাড়ি চল। তোরজন্য ভাত রান্না করেছি। চল। চল না খোকা।


__ কি করছেন? আমি আপনার খোকা না। আমি আপনার খোকা হতে যাব কেন? যত্ত সব পাগলের দল। এসব পাগল যে, কোথা থেকে আসে?


__ তুই আমার খোকা না! ও আচ্ছা, তোর কোথাও লাগেনি তো বাবা? আমার খোকাকে দেখলে বলিস বাবা, যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে।


নির্বোধ একটা ছেলে! একটুও বোঝে না! এতোদিন কেউ মায়ের থেকে দূরে থাকে? মায়ের বুঝি কষ্ট হয় না__খোকার মা অভিমানী কণ্ঠে বিড়বিড় করে এসব বলছে।


• কিছু সময় পর খোকার মায়ের কানে ট্রেনের ঝকঝক শব্দ ভেসে আসছে। আওয়াজ শোনে খোকার মা ট্রেনের উদ্দেশ্যে দৌড়াচ্ছে

 আর ভাবছে_এই ট্রেনে। হ্যাঁ, এই ট্রেনে। আমার খোকা আসতেছে! আমার সোনা-মানিক,আমার সাত রাজার ধন আসতেছে!


ট্রেন স্টেশনে দাঁড়ানোর পরক্ষণেই খোকার মা যাত্রীদের উদ্দেশ্যে বলে উঠল;


__ কই? কই আমার খোকা? আমার খোকাকে দেখেছেন? খোকা কি এই ট্রেনে এসেছে?


__ আপনার খোকা কি করে? কোথায় থাকে? আমরা আপনার খোকাকে চিনি না।


__ ওহ! তুমি জানো না! আমার খোকা যুদ্ধে গেছে । এখনো ফিরে আসে নি। এই ট্রেনেই খোকার ফেরার কথা ছিল। 


__ আচ্ছা! তাই বুঝি। তবে আপনি এখন বাড়ি যান । আপনার খোকা নিশ্চয় ফিরে আসবে। 

__ না। আমি বাড়ি ফিরব না। আমি আমার খোকাকে নিয়ে, তবেই বাড়ি ফিরব!



প্রিয় পাঠক/পাঠিকা: ওনার খোকা যুদ্ধে গেছে। ১৯৭১ সালে । এখনও ফিরে আসেনি। খোকার মা তাই এখনো খোকার পথপানে চেয়ে আছে। তাঁর খোকাকে ফিরে পাওয়ার জন্য। প্রত্যেক দিন বুকে লালন করে নতুন দিনের স্বপ্ন। রাতে ঘুমের ঘোরে বারবার আঁতকে ওঠে। এই বুঝি তার খোকা দরজায় এসে কড়া নাড়ছে। এই বুঝি দরজায় এসে বলছে__ মা, ওমা, আমি তোমার খোকা।


তোমার কোলে ফিরে এসেছি। মা দরজা খোলো। ছেলেকে ফিরে পাওয়ার প্রত্যাশি মা, ফিরে পাওয়ার আশায় দৌড়ে এসে বারবার অনুসন্ধানি চোখে খুঁজে বেড়ায়। কখনো বা হোঁচট খেয়ে পড়ে যায়। দেখতে না পেয়ে অসহায় মুখে ফিরে আসে।কান্না করতে করতে তার চোখ দুটো ঝাপসা হয়ে গেছে।


তার খোকাকে যে-দিন মেলিটারিরা ধরে নিয়ে গেছিল, তার কিছুদিন পর খোকার মা খোকাকে দেখতে গেছিল। তখন খোকা বলেছিল- মা! ওরা না আমাকে ভাত খেতে দেয় না। শুধু রুটি দেয়। জানো মা, আমার না খুব ভাত খেতে ইচ্ছে করে।  


তারপর দিন খোকার মা রান্না করে নিয়ে গেছিল, খোকাকে খাওয়াবে বলে। কিন্তু খাওয়াতে পারে নি। খোকার মা সেই থেকে এখনো ভাত খায় না। শুধু রুটি খায়। খোকার মা এখনো খাটে ঘুমায় না। কারণ, জেল খানায় খোকা যে, মেঝেতে ঘুমাতো! সে-জন্য খোকার মা এখনো শাড়ির আঁচল পেতে মেঝেতে ঘুমায়। 

 

আপনারা সবাই ওনার খোকার জন্য দোয়া করবেন। ওনার খোকা যেন জান্নাতবাসী হয়। খোকার মার জন্য দোয়া করবেন, যেন উনি সুস্হ-স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন। 


আজ এখানেই রাখলাম। যদিও শেষ না হয়ে, হয়ে গেল শেষ।


• কোথা থেকে যেন মহিলা কন্ঠে ভেসে আসতেছে;


_ সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাশে দাঁড়িয়ে,

এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে।

 

_ দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে,

সে-তো অশ্রু মোছে না, আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে।

সে-তো শূণ্যে, চেয়ে আছে, আকাশের সীমা ছাড়িয়ে।


• ভেসে আসছে ছেলেকণ্ঠ;


_ মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাইর দুয়ারে এসে মা ডাকবে না। মায়ারী বাঁধন ছাড়ি, দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর আসব না, ও মা। খোকার কথা মাগো পড়লে মনে, তোর চোখের পানিতে মা বুক ভেজাস না। হায়নারা মা তার জীবন নিয়েছে নিতে পারি নি মা মান।


কাঁদিস না মা। আর দুঃখ করিস না। এ জীবনে তোর ছেলের কষ্ট হবে না। ও মা। দেখিস তোকে মানুষ অনেক সম্মান করবে। দেশ সম্মান করবে। মানুষ তোকে মুক্তিযোদ্ধার মা বলবে। তুই হবি মুক্তিযোদ্ধার মা।

আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১০ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে


deshchitro-6a03222a0aebd-120526065050.webp
সর্বজনপ্রিয়তার ভ্রম

২২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


6a017d54ec768-110526125516.webp
‘যা খেতে মন চায়’ দিবস আজ, যেভাবে এর সূচনা

২৩ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6a009cfae8894-100526085802.webp
মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

২৪ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে


deshchitro-69e7514a86898-210426042826.webp
হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

৪৩ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে




deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

৫৭ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে