বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর নির্মম মৃত্যু

ফাইল ফটো

সানোয়ারা বেগম (৩২) নামে এক স্ত্রীকে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে অদ্য ১৩ই নভেম্বর রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টার দিকে। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ২ নং ওয়ার্ডের হাজীপাড়ায় ঘাতক স্বামী শরিকুলের ছুড়ির আঘাতে স্ত্রী সানোয়ারা বেগম নির্মম ভাবে নিহত হয়েছে। 


ঘাতক স্বামী কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। নিহত সানোয়ারা (৩২) ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। 

ঘটনাস্থল পরিদর্শনের সময় দেখা যায়, ঘরের মেঝেতে নিহতের রক্তের দাগ ছড়িয়ে আছে, সাথে নিহত সানোয়ারা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। 

জানা যায়, এই দম্পতীর দুটো কন্যা সন্তান আছে। 


এলাকাবাসীর সুত্রে জানা যায়, গত ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়ীতে আসে। বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া নিজ বাড়ীর ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগমের বাধা উপেক্ষা করে মেয়ে ছাদে খেলতে যায়। ফলে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। বিষয়টি নিয়ে নিজ ঘরের মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা চাকু দিয়ে নিহতের গলায়, পেটে ও বুকের মধ্যে একাধিক স্থানে ছুরিকাঘাত করে।


ঘাতক স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করেছে, ফতুল্লা থানা পুলিশ। 

নিহত স্ত্রী সানোয়ারা বেগম, ঘাতক স্বামীর আপন খালাতো বোন। 

ফতুল্লা থানা পুলিশ নিহতের ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহন করছে।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে