চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪ ব্যান্ড নিয়ে দুই দিনের কনসার্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 09:40:12 am

ফাইল ছবি


বিনোদন ডেস্ক :


তিন বছর পর আরও বড় আয়োজনে ফিরছে ‘দ্য আর্ট অব রক’ কনসার্ট। এ বছর ঢাকায় বসবে এ কনসার্টের চতুর্থ আসর। জানা গেছে, ২৬ ও ২৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে হবে এ আয়োজন। দুই দিনের এ কনসার্টে অংশ নেবে ১৪টি রক ব্যান্ড।


কনসার্টে গাইবে আফটারম্যাথ, কনক্লুশন, ক্রানচ, ড্যাডস ইন দ্য পার্ক, ফিউজড, ইমপ্লিসিট, কার্নিভাল, লেভেল ফাইভ, অউনড, পরাহ, রকাফোবিক, সিন, শেপার্ডস ও উন্মাদ। আয়োজন করেছে হেভি মেটাল টি-শার্ট। টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা (এক দিন), ৭০০ টাকা (দুই দিন) ও ১০০০ টাকা (দুই দিন, সঙ্গে টি-শার্ট)। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই কনসার্ট।


এর আগে ‘দ্য আর্ট অব রক’-এর তিনটি আসরে ভালোই সাড়া পেয়েছে আয়োজক প্রতিষ্ঠান। সংগীতপ্রেমী, বিশেষ করে রক গানের ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা ছিল কনসার্ট নিয়ে। ২০১৮ সালে হয়েছিল সর্বশেষ আয়োজন। এবার তিন বছর পর নতুনভাবে, বড় পরিসরে ফিরছে কনসার্টটি। প্রতিবারের মতো এবারও প্রাধান্য পেয়েছে সম্ভাবনাময় আন্ডারগ্রাউন্ড রকব্যান্ডগুলো।


এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ‘দ্য আর্ট অব রক’-এর ফেসবুক পেজে গেলেই পাওয়া যাবে অগ্রিম টিকিট কেনার লিংক।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৫ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫৯ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৬৪ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে