মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কুড়িগ্রামে ইয়াবা ও ফেনসিডিল সহ ৫ মাদক কারবারি গ্রেফতার



কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে পাঁচশো 

পিস ইয়াবা ও পঞ্চাশ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নাগেশ্বরী পৌর এলাকার মালভাঙ্গা ব্রীজের ওপর ৪ জন মহিলাকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি 

করে  ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে গতকাল  সন্ধ্যার দিকে, উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল বেগমগঞ্জ ইউনিয়নের  উত্তর বালাডোবা এলাকা হতে  পাঁচশো টি ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকার কুখ্যাত মাদক কারবারি ছমের আলী (৪২) কে গ্রেফতার করে। 


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, মঙ্গলবার  সকাল আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায় নাগেশ্বরী পৌরসভাস্থ মালভাঙ্গা গ্রামের ভুরুঙ্গামারী টু নাগেশ্বরী মহা সড়কের মালভাঙ্গা ব্রিজের ওপর থেকে রংপুরের রবাটসনগঞ্জ এলাকার মোছাঃ  আক্তারী বেগম ওরফে মুন্নী (৪৫) এর  শরীরে দশ বোতল ফেনসিডিল, আনছারী মোড় এলাকার রাবেয়া বেগম (৬০) এর শরীরে আঠারো বোতল ফেনসিডিল, মোছাঃ রওশন আরা (৪০) এর শরীরে  পনেরো বোতল ফেনসিডিল, বাবুপাড়া রেলগেট এলাকার  মোছাঃ মর্জিনা বেগম (৩০) এর শরীরে সাত বোতল ফেন্সিডিল মোট ৫০ বোতল ফেনসিডিল শরীরের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় জব্দ পূর্বক গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।  


এ ব্যাপারে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর