সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

জন্মদিনে ভক্তদের কাছে বুবলীর প্রত্যাশা

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-11-2024 02:03:22 pm

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ইতোমধ্যে ফিল্মপাড়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন এ লাস্যময়ী। সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা হয়ে বাজিমাত করা এ অভিনয় শিল্পীর জন্মদিন আজ। 


জাঁকজমকভাবে নয়, বরাবরের মতোই নিজের পরিবারের সাথে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নেবেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এমনটাই জানালেন বুবলী। তিনি বলেন, আমার জন্মদিন কখনোই জাঁকজমকভাবে পালন করি না। জন্মদিনে আব্বু মসজিদে মিলাদের আয়োজন করেন, আমার নামে দোয়া করানো হয়। পছন্দের খাবার রান্না করেন আম্মু। আর ভাই বোনেরা উপহার দিয়ে সারপ্রাইজ দেয়। 


তবে এবারের জন্মদিনে শুটিংয়ের ব্যাস্ততাও থাকবে কিছুটা। বুবলী বলেন, শুটিং সেটে থাকলে শুটিংয়ের সবাই মিলে কেক এনে উইশ করে চমকে দেয়। এবারও হয়ত তেমনটাই থাকবে। অর্থাৎ বাসা এবং শুটিং স্পট, দুই জায়গায় দুই রকম ভাবে কাটবে জন্মদিনে। 


বুবলী আরও জানান, তার জীবনে সবচেয়ে আদরের ও বিশেষ মানুষ সন্তান শেহজাদ খান বীর। তার সঙ্গে তিনি জন্মদিনটা বিশেষ ভাবে উদযাপন করেন, তাই এবারও ব্যতিক্রম হবে না।


এছাড়া সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বুবলী বলেন, আমার সাংবাদিক ভাই-বোনেরা, পরিচালক, প্রযোজক, সহশিল্পীসহ আমার প্রিয় ভক্তরা জন্মদিন নিয়ে যেভাবে মন ভরে ভালোবাসা দিয়ে উইশ করে, এটা সত্যি অকল্পনীয়। আমি চিরকৃতজ্ঞ সবার প্রতি। এভাবেই সারাজীবন সবার ভালবাসা আর দোয়ায় থাকতে চাই।


দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক বুবলীর। মন্দার বাজারে 'বসগিরি' ও 'শুটার' দু'টি ছবিই ব্যবসা সফল হয়। এরপর এ জুটির 'সুপারহিরো' ও 'চিটাগাংইয়া পোলা নোয়াখাইলস্না মাইয়া', 'রংবাজ', 'পাসওয়ার্ডসহ একে একে প্রায় একডজন ছবিই সুপারহিট ব্যবসা করে। 


শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর সবাই ধরেই নিয়েছিলেন, শাকিবকে ছাড়া অন্য কোনো ছবিতে বুবলী অভিনয় করবেন না। কিন্তু সবার সে ধারণা ভুল প্রমাণ করে শাকিব ছাড়া অন্য নায়কদের বিপরীতেও অভিনয় করছেন তিনি। যদিও শাকিব ছাড়া বুবলীর প্রথম ছবি 'ক্যাসিনো' মুক্তির পর প্রথম সপ্তাহেই ফ্লপের তালিকায় পড়ে।


ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা চিত্রনায়িকা বুবলীর বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পাস করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেন। এখন সিনেমাই বুবলীর স্বপ্ন। সিনেমার সঙ্গেই কাটে তার একেকটা দিন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আরও বহুদূর পথ চলতে চান এই নায়িকা।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৫ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে