আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ

পাঁচবিবিতে হোটেল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আহত-২



জয়পুরহাটের পাঁচবিবিতে হোটেল মালিক ও কর্মচারীসহ ২ জনকে পিটিয়ে আহত", হোটেল ভাঙচুর ও লুটপাটের ঘটানায় পাঁচবিবি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে। থানায় লিখিত এজাহার সূত্রে ও ২৪ নভেম্বর রবিবার সরেজমিনে গিয়ে জানা যায়, ২৩ নভেম্বর শনিবার সকাল ৯ টায় শালাইপুর বাজারের ভাই বোন নামক একটি হোটেলে নাস্তা খেতে যায় মিজানুর রহমান সহ তার দলবল। এ সময় খাবার টেবিলে পানির গ্লাসে পানি ঢেলে না দেয়াকে কেন্দ্র করে হোটেল শ্রমিক আলেককে অকথ্য ভাষায় গালিগালাজ ও চর থাপ্পড় মেরে হোটেল থেকে বেরিয়ে যায় মিজানুর ও তার দলবল। পরবর্তীতে একই দিন রাত ৮টায় উল্লেখিত বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় হোটেলে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে হোটেল ভাঙচুর করে ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা সহ ৪ লক্ষ ১১ হাজার টাকার ক্ষতি সাধন করে। হোটেলের কর্মচারী আলেক কে বেধরক মারপিট করে নাক কেটে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা করে পাঁচবিবি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী। হোটেল মালিক হাফিজুল ইসলাম দেওয়ান। তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার উপর হামলা এবং হোটেল ভাঙচুর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই? এব্যাপারে ১ নং বিবাদী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়ায় ২নং বিবাদী রবিউল ইসলামের সাথে দেখা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমাকে চক্রান্তমূলক ভাবে আমার নামে অভিযোগ করা হয়েছে।তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এর সুষ্ঠ তদন্ত দাবি করছি। ১০ নং বিবাদী বাবু বলেন আমি হোটেলে যখন গোন্ডগোল হয় আমি আরো থামাতে গেছি অথচ আমার নামে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ কাওসার আলী বলেন, হোটেল ভাঙচুর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। একজন অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর