আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ

ঢাকায় অটোরিকশা চলতে বাঁধা নেই: হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-11-2024 03:31:13 pm

ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের স্থিতাবস্তা দিয়েছেন চেম্বার আদালত। ফলে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 


সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। 


এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।


ওইদিন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়। 


আদেশটি স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

আরও খবর