সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

মৌলভীবাজারে প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়ে বিক্ষোভ, দুই পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবি

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটায় মৌলভীবাজারে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষেভ মিছিল শুরু হয়ে চৌমুহনা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘প্রথম আলো-ডেইলি স্টার, তৈরি করে স্বৈরাচার’; ‘শান্তিপূর্ণ মিছিলে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

জেলার তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, তরুণ আলেম মাওলানা এনামুল হক, ডা. সামছুজ্জামান, মাওলানা সাইফুর রহমান ফয়ছল, হাফেজ হাসান আহমদ চৌধুরী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ, হাফিজ মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান, মাওলানা শাহ মিসবাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের ডিক্লারেশন বাতিলের দাবি জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করা প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলিবর্ষণ ও হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়। 

তারা আরও বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে, কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়েও বড় সরকার হয়ে গেছে প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে জনগণ জানতে চায়।

সমাবেশ শেষে চৌমুহনা চত্বরে তারা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আরও খবর