গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-12-2024 08:33:18 am

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাতে বিবিবসির প্রতিবেদেন এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগন উপকূলে সুনামি সতর্কতা জারি হয়। পরে তা প্রত্যাহার করা হয়েছে।


ভূমিকম্পের কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল উত্তরে হামবোল্ট কাউন্টির একটি ছোট শহর ফার্ন্ডেলে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই ভূমিকম্পের পর কোনো মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



হামবোল্ট কাউন্টি শেরিফের অফিস সিবিএস নিউজকে জানিয়েছে, ভবন বা অবকাঠামোর কোনো মারাত্মক ক্ষতি হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। এলাকার বেশ কয়েকটি দোকানে জিনিসপত্র তাক থেকে পড়ে গেছে এবং অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে