মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভিক্ষা নয়, আত্মসম্মান - আহসান শাওন

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-12-2024 09:11:21 am


ওগো ওমর ভাই, দেখেছি তোমায় পথে করিতে ভিক্ষা


সুস্থ ও সবল, শরীর তোমার কোথায় পাইলে এ শিক্ষা


নেইকো আপনজন সব হারিয়েছি পথে ঘুরি তাই আমি


স্বজন হারিয়ে তাই বলে কি আজ ভন্ডামি করিবে তুমি?


পথে পথে ঘোরো,তুমি ভিক্ষা করো,ইহা কি পূণ্যের কাজ?


কর্ম না করিয়া,তুমি করছো ভিক্ষা,বলো নাই কি লজ্জা-লাজ?


হারাইয়াছো ঘর, হারাইয়াছো ভূমি, ভাই কষ্ট রেখোনা মনে


ভিক্ষা করিতেছো,শুনিলে এ কথা ছিছি করবে লোক জনে। 


তুমি কি জানোনা?শোননি বোধহয়,বলি নবিজির কথা

এই ভিক্ষার চেয়ে,ছোট কর্ম ভালো হোক না সে কাঠ কাটা


নবিজির শেখানো এই শিক্ষা গো ভাই ভুলো নাকো তুমি কভু

স্বয়ং আল্লাহ হইবে নারাজ যাকে মানছো তুমি প্রভু


মোদের সমাজে চোর কে তো সবাই,ভাই চোর বলিয়াই ডাকে

বলো ভিক্ষা করলে,তোমাকে কি কেউ,মহান বলিয়া থাকে? 


শোনো আজকে তবে,চলি ওমর ভাই,ভিক্ষা করিও না আর

ভাবিয়া দেখিও এই ভিক্ষা করিলে সম্মান যাইতেছে কার?

_____

লেখক: আহসান শাওন 

বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়