স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শীতে ঠান্ডা না গরম পানিতে গোসল করবেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2024 04:56:02 am

শীতের আমেজ শুরু হতেই গা গরম রাখতে মোটা বা শীতের কাপড় বের করেছি আমরা। এরইমধ্যে কেউ কেউ আবার গোসলে গরম পানি ব্যবহার শুরু করেছি। সবই মূলত শীতের কষ্ট থেকে নিজেকে মুক্তির জন্য।


এদিকে শীত শুরু হতে না হতেই কেউ কেউ গরম পানি দিয়ে গোসলের উপকারিতা ও অপকারিতা নিয়ে শুরু করেছেন তর্ক-বিতর্ক।


কেউ গরম পানি দিয়ে গোসলের পক্ষে কথা বলছেন, আবার কেউ বিপক্ষে কথা বলছেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি গরম পানি দিয়ে গোসল করবেন, নাকি করবেন না?


» শীতে গরম পানিতে গোসলের উপকারিতা:


১. পেশী শিথিল ও চাপমুক্ত করে: শীতে হালকা গরম পানিতে গোসল করলে পেশী টানটান থাকে। নানা ধরনের চাপও প্রশমিত করে। ঋতুগত কারণে শীতে যেসব ব্যথা বা ক্লান্তি অনুভব হয়, তাও দূর হয়।


২. রক্ত সঞ্চালন বৃদ্ধি: গরম পানি রক্তনালীকে প্রসারিত করে, রক্ত প্রবাহ উন্নত করতে সহায়তা করে। এ জন্য ঠান্ডা আবহাওয়ায় গরম পানি দিয়ে গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।


৩. সাইনাসের সমস্যায় মুক্তি: শীতের সময় গরম পানি দিয়ে গোসল করলে নাসাকিসংক্রান্ত সমস্যা দূর হয়। নাকের ভেতরে থাকা ময়লা দূর হয়। এ জন্য শীতে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন।


» শীতে গরম পানিতে গোসলের অসুবিধা:


১. ত্বক শুষ্ক হওয়া: তীব্র গরম পানি দিয়ে গোসল বা দীর্ঘদিন ধরে গরম পানি দিয়ে গোসল করলে ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর হতে থাকে। ফলে শীতে স্বাভাবিক প্রক্রিয়ায় ত্বক শুষ্ক হওয়ার সেই প্রবণতা বৃদ্ধি পায়। এমনকি ত্বক জ্বালাপোড়া ও চুলকানির মতো সমস্যা হতে পারে।


২. ত্বকের স্তরে বাধা: গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে থাকে। এ জন্য ত্বক ভালো রাখতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন না।


৩. ত্বকের ক্ষতি করা: গরম পানি চর্ম সংক্রান্ত সমস্যা বৃদ্ধি করতে পারে। অনেক সময় ত্বকের প্রয়োজনীয় তেল হারিয়ে ফেলে। চর্ম ও ত্বক সংক্রান্ত সমস্যা গরম এড়িয়ে চলাই ভালো।

আরও খবর
6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

৭ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৩৩ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৫৩ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে