‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 07:05:36 am

চাঁপাইনবাবগঞ্জে ঘন কুয়াশা ঘনিয়ে শীত আসতে না আসতেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, ব্রংকাইটিস, সাইনোসাইটিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক লোকজন ও শিশুরা; তবে শিশুদের আক্রান্তের হার বেশি।গত সপ্তাহ থেকে হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শিশু রোগীর ভিড় বেড়ে গেছে। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, ব্রংকাইটিস, সাইনোসাইটিসসহ নানা রোগে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। ধারণক্ষমতার বেশি রোগী থাকায় নার্সরাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।সোমবার (০২ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শিশু রোগী ভর্তি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১১ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছে। এছাড়াও বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে ৪০ জন ছেলে শিশু, ১৯ জন মেয়ে শিশু, ২ জন পুরুষ ও ০৯ জন মহিলাসহ ৭০ জন চিকিৎসাধীন আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান বলেন, “গত ৪-৫ বছর ধরে শীতকালীন রোটা ভাইরাসের প্রকোপ অত্যাধিক হারে বেড়ে গেছে। প্রতি বছরই এ সময় ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ে। প্রতিদিন ৫০ এর অধিক শিশু আমাদের ওয়ার্ডে ভর্তি হচ্ছে এবং তারা সেবা নিচ্ছে। এর বাইরে শতাধিক শিশু জরুরী বিভাগ ও অনান্য জায়গা থেকে সেবা নিচ্ছে। পুরো জেলায় রোটা ভাইরাস আক্রান্ত শিশুর সংখ্যা অনেকটাই বেড়েছে।


তিনি আরও বলেন, ডায়রিয়ার লক্ষণগুলো প্রথমে বমি দিয়ে শুরু হচ্ছে এবং পরবর্তীতে পাতলা পায়খানাও শুরু হচ্ছে। প্রাথমিক চিকিৎসায় আমরা ওরস্যালাইন ও ঘন ঘন তরল খাবার খাওয়ানোর পরমর্শ দিচ্ছি।



তিনি উদ্বেগ প্রকাশ করে আরোও বলেন, আমরা লক্ষ্য করছি ৩ বা ৪ দিনের ডায়রিয়া আক্রান্ত শিশুরা আমাদের এখানে ভর্তি হওয়ার আগে বিভিন্ন রকমের চার বা পাঁচ ধরনের এন্টিবায়েটিক খেয়ে আসছে, যেগুলোর আসলে প্রয়োজন ছিল না। প্রয়োজন ছাড়া অতিরিক্ত এন্টিবায়েটিক যেমন বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে তেমনি ভবিষ্যতে এন্টিবায়েটিকের কার্যকারিতাও নষ্ট করে দিতে পারে। 

আরও খবর