অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-12-2024 12:21:30 am

টাইম ম্যাগাজিন ২০২৪ সালের ‘পারসন অফ দ্য ইয়ার’ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ম্যাগাজিনটি এই ঘোষণা দেয়। এটি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে মনোনীত করল।টাইম ম্যাগাজিন জানিয়েছে, ২০২৪ সালে ট্রাম্পকে এই সম্মাননা দেয়ার কারণ হিসেবে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্ব দেয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল হওয়াকে উল্লেখ করা হয়েছে।


টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ‘ভালো বা খারাপ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।


৭৮ বছর বয়সি ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হল। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেয়া হয়।


ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সুবাদে ২০২৪ সালে বছরজুড়েই আলোচনায় ছিলেন ব্যবসায়ী থেকে রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণাকালে দুই দুইবার হত্যাচেষ্টার শিকার হন তিনি।



বছরের শেষ দিকে অর্থাৎ গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

আরও খবর