চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

পুষ্পা খ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2024 02:38:27 am

পুলিশ ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।


৪ ডিসেম্বর ঘটনার দিন ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। পুলিশের অভিযোগ সেদিন যে তিনি সেখানে যাবেন তা আগে থেকে জানানো হয়নি।


জানা গেছে, শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়।


৪ ডিসেম্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আল্লু অর্জুনের নিরাপত্তারক্ষীসহ তিনজনকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। আল্লু অর্জুনের নিরাপত্তারক্ষী ছাড়াও সেদিন গ্রেপ্তার করা হয় সেই থিয়েটারের মালিক এম সন্দীপ ও একজন ম্যানেজার এম নাগার্জুকে।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।


কিন্তু পুলিশ পালটা জানিয়ে দেয়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে।


অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। আর তারই দায় নিতে হচ্ছে আল্লু অর্জুনসহ বাকিদের। যে কারণে এখন গ্রেপ্তার হতে হলো তাদের।

আরও খবর