নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

রাজীবপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু!





কুড়িগ্রামের রাজীবপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলো। এক পর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুস সামাদ শিশু দুটিকে মৃত ঘোষণা করে।


নিহতরা হলেন, রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজীবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)। 


তারা রাজীবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকার নানা মোঃ আবু বক্কর ও ফজলুল হকের বাড়িতে থেকে পড়াশোনা করত।


রাজীবপুর সদর ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন,দু'টির শিশুর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।


রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন,শিশু দু'টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।



আরও খবর