দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

মানবতার দেয়াল সৌহার্দ্যপূর্ণ মানব সম্পর্কের সেতু

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-12-2024 01:12:17 am

◾আহাম্মদ উল্লাহ || মানবতার দেয়াল একধরনের সাহায্য মাধ্যম, যার মাধ্যমে অসহায় সহায়সম্বলহীন নিঃস্ব মানুষেরা সেবা পেয়ে থাকে।যেখানে দাতা এবং দান গ্রহীতার পরিচয় অজানা থাকে। সোসাল মিডিয়ায় দানের যে প্রচার-প্রচারণা বহর থাকে, ছবি তোলা- সাহায্যকারী লোক শোরগোলের অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করে সাধারণ নিম্ন মধ্যবিত্ত, মিসকিন, ছিন্নমূল মানুষ অস্বস্তি বোধ করেন। প্রকাশ মাধ্যমে হয়তো করতে পারেন না, নিজ অপারগতার কারণে। সেখানে মানবতার দেয়াল নিঃশব্দে চুপিচুপি মহৎ কাজটি করে ফেলে। নিঃসংকোচে সাহায্য গ্রহন করে করতে পারে অসহায় মানুষ, হীনমন্যতা কাজ করে না। দান ও গ্রহীতা কেউ কাউকে জানতেই পারে, চিনতে পারে না - সমাজিক সম্পর্কে অদৃশ্য ভালোবাসার সৌহার্দ্যপূর্ণ সেতু তৈরি হয়।


মানবতার দেয়াল মানুষকে মানবিক হতে শেখায়। ব্যবহার উপযোগী জিনিসপত্র নষ্ট হচ্ছে না বরং অন্য কেউ ব্যবহার করে উপকৃত হচ্ছে। একজনের নিকট অপ্রয়োজনীয়,ফেলে রাখা অব্যবহৃত মালামাল, অন্যের নিকট প্রয়োজনীয় হতে পারে। ব্যাক্তি কর্তৃক ব্যবহৃত পুরাতন অর্ধপুরাতন সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয় মানবতার দেয়ালে । অসহায় মানুষের কথা বিবেচনা করে সামর্থ্যবানরা নিজের পুরাতন কাপড়চোপড়, বই, আসবাবপত্র একটি নিদিষ্ট দেয়ালের সামনে রেখে দেয়। যাদের এই জিনিসগুলো প্রয়োজন তারা সেখান থেকে নিজেদের জন্য সংগ্রহ করতে পারে। আমরা যখন বৈষম্যবিহীন, আর্দশ সমাজ নির্মাণ করতে চাই তখন সমাজের সকল স্তরে নজর দেওয়ার প্রয়োজন হয়। প্রতিটি স্তরের সাথে কানেকশন তৈরি করার প্রয়োজন পড়ে। সামাজিক অসমতা যত দ্রুত কমানো যায়, সমাজে পরস্পরে মনোভাব পরিবর্তন আসা শুরু করে। মানবতার দেয়াল মূলত মানুষকে দান করতে উদ্ভদ্ধ করে এবং স্বেচ্ছাসেবার জন্য অনুপ্রেরণা জাগায়। 


বাংলাদেশের প্রেক্ষাপটে মানবতার দেয়াল একান্ত জরুরি জনমানুষের জন্য। বাংলাদেশ উন্নয়ন দেশ হিসাবে পরিচিত হলেও এদেশের জনসাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অস্বচ্ছ এবং দরিদ্র্যর সাথে যুদ্ধ করে যাচ্ছে। জীবনযাত্রা মান সচলায়তনের জন্য প্রতিটি দিন তাদের সংগ্রামের৷ আয়ের স্বল্পতায় স্বাভাবিক চাহিদা পূরণে হিমশিম খায়। শহরাঞ্চলের 

বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের সংখ্যাটাও কম না। অর্থনৈতিক ভাবে দূর্বল এই মানুষগুলোর কাছে সাহায্যে হাত বাড়ানোর আর্দশ ব্যবস্থা হলো মানবতার দেয়াল। প্রয়োজনীয় কাপড়চোপড়, জিনিসপত্র সংগ্রহ করে নিজের প্রয়োজন মিটাতে পারবে তারা। ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের এলাকাগুলোতে মানবিক কাজের নির্দশন হিসাবে মানবতার দেয়াল গড়ে উঠতে শুরু করছে। রাজধানী মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, খিলগাঁও,বাসাবো, বনশ্রী সহ এবং গ্রাম এলাকায় মানবতার দেয়াল বাড়ছে। সম্ভাবনাময় তরুণরা সামাজিক ও স্বেচ্ছাসেবকমূলক এই কাজের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পৌছে গিয়ে অন্ধকার অপসারণের চেষ্টা চালাচ্ছে। একাজে তাঁরা সাড়া ফেলতে মানুষের মাঝে সচেতনতার কাজ চালিয়ে যাচ্ছে । 

প্রয়োজনীয় কাপড়চোপড় দেয়ালগুলোতে ঝুলিয়ে দিচ্ছে লোকজন। সেখান থেকে ছিন্নমূল, বস্তিবাসী সহ দুঃস্থ মানুষ নিজের পছন্দ মত কাপড় নিতে পারছে। বর্তমানে শীতের তৎপরতায় তরুণরা আরো সক্রিয়ভাবে কার্যক্রম চালানোর জন্য এগিয়ে আসছে। মানবতার দেয়াল থেকে সাহায্য ও স্বেচ্ছাসেবার শিকড় পৌঁছে যাচ্ছে তৃণমূল পর্যায়ে।


সমাজের সাথে আমাদের মানবিক সম্পর্ক বৃদ্ধি করবে আমাদের মানবতার দেয়াল।মানুষের মাঝে অসমতা দূর করতে কার্যকরী পদক্ষেপ। কেননা যেকোনো জাতীয় সমস্যা মোকাবিলায় ব্যক্তির অংশগ্রহণ জরুরি। ব্যক্তি যখন সংগঠিত হয় তখন বড় বড় সমস্যা সহজেই উতরে যাওয়া সম্ভব হয়। তরুণ্যের আদম্যশক্তিতে মানবতার দেয়াল সবখানে ছড়িয়ে পড়ুক। 


আরও খবর