দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় সৌদি নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-12-2024 05:14:38 am

জার্মানিতে ক্রিসমাসের মার্কেটে এক সৌদি নাগরিক গাড়ি উঠিয়ে দিলে দুইজন নিহত এবং আহত হয়েছে ৬৮ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গের একটি ব্যস্ততম বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই সময় স্থানীয় লোকজন বড়দিনের জিনিস-পত্র কেনায় ব্যস্ত ছিল। পুলিশ ঘটনাস্থলের সামান্য দুরে গাড়ি থামিয়ে ওই সৌদি নাগরিককে আটক করে।


জার্মানির মাগদেবুর্গ থেকে এএফপি এই খবর জানিয়েছে।


মাগদেবুর্গ শহরটি বার্লিন থেকে ১শ’ ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। নিহত দুইজনের মধ্যে একটি শিশুও ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার সময় এলাকার ব্যস্ততম মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।


হামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে এবং ঘটনাস্থল থেকে সামান্য দুরে গাড়ি থামিয়ে গাড়িসহ হামলাকারীকে আটক করে।


জানাগেছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। জার্মানির সংবাদমাধ্যম হামলাকারীর নাম তালেব এ (৫০) বলে জানিয়েছে। তিনি একজন চিকিৎসক। ২০০৬ সাল থেকে জার্মানির স্থানীয় একটি ক্লিনিকে মানসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। কালো রংয়ের ‘বিএমডব্লিউ’ গাড়িটিতে তিনি একাই ছিলেন। পুলিশ তাকে পেছনে দুই হাত বেঁধে নিয়ে যায়।


এদিকে এই হামলার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর, দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ অঙ্গরাজ্যেটির মিনিস্টার প্রেসিডেন্ট রাইনার হাজেলফ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।


ঘামলার ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। হামলায় প্রবাসী বাংলাদেশিদের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।


এরআগে ২০১৬ সালে তিউনিসিয়ার বংশোদ্ভূত এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী জার্মানির রাজধানী বার্লিনের একটি বড়দিনের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরি হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৪ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে