রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

নাগেশ্বরীতে সিটি ইউনিভার্সিটির মানবতার উদ্যোগ: ৪০০ শীতার্ত পরিবারে উষ্ণতার পরশ

শীতের তীব্র কষ্ট লাঘবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিটি ইউনিভার্সিটির উদ্যোগে ৪০০ দরিদ্র পরিবারের মধ্যে কম্বল ও চাদর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "সোস্যাল ওয়েলফার ক্লাব, সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ"-এর আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাঁদের জীবনে উষ্ণতা ছড়িয়ে দেওয়া ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান, সহকারী অধ্যাপক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তিনি বলেন, "আমরা চাই শীতার্ত মানুষদের কষ্ট লাঘব করে তাঁদের জীবনে একটু উষ্ণতা যোগাতে। এই উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের অংশ।" কর্মসূচিতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তাঁরা নিজেদের শ্রম ও সময় দিয়ে শীতবস্ত্র বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উদ্যোগটিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা ছিল অনন্য। খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান হাবিবী, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মামুন এবং সেভ লাইফ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা লিখন একত্রিত প্রচেষ্টায় এই কর্মসূচিকে সফল করেন। তাঁদের নিরলস পরিশ্রম ও সহমর্মিতার ফলস্বরূপ ৪০০ দরিদ্র পরিবার তাৎক্ষণিক স্বস্তি ও উষ্ণতা অনুভব করে।


এই উদ্যোগ মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের কষ্ট লাঘব করাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য।

Tag
আরও খবর