উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-12-2024 04:01:32 pm

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে তিন হাজার অ্যাক্রেডিটেশন কার্ডের বেশিরভাগই ভুয়া দাবি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে।’রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান নাহিদ ইসলাম।


সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের মধ্যে যাতে ভুল ধারণা তৈরি না হয় অ্যাক্রেডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল, তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজকে পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। সেজন্য আজকে আপনারা ঢুকতে পারছেন না।’


নাহিদ ইসলাম বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে, সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বিভিন্ন সময়ে। সামনের দিনগুলোতে আমরা দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছি।’


বিগত সময়ে তিন হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আপনারাও এটা ভাল করে জানেন যে, তিন হাজারের বেশি সবাই কিন্তু সাংবাদিক নন। নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকা ব্যবহার করে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এ জন্য আমাদের কিছুটা সময় লাগবে।’


তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক অস্থায়ী পাস সাংবাদিকদের কাল থেকে দেওয়া হবে। কারা এ পাস পাবে সেই বিষয়ে আমরা সাংবাদিক সংগঠন এবং মিডিয়া হাউসগুলোর সঙ্গে বসবো। নির্দিষ্ট সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকে আপনারা সচিবালয় ঢুকতে পারবেন।’


তিনি আরও বলেন, ‘আগের সব পাসই বাতিল হবে। এখন নতুন করে পাসগুলো সরবরাহ করা হবে। নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনব।’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে