ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইরানকে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-11-2022 02:04:31 am

স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচের একমাত্র গোলে ইরানকে হারিয়ে কাতার বিশ্বকাপ শেষ ষোলোতে নাম লেখালো যুক্তরাষ্ট্র। আজ গ্রুপ-বি’তে শেষ রাউন্ডের ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।  


এই জয়ে ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো যুক্তরাষ্ট্র। এই গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নক-আউট পর্বে ইংল্যান্ড। ইরান ৩ ও ওয়েলস ১ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দুই দল হিসেবে বিশ^কাপ শেষ করলো।


গ্রুপে ২টি করে খেলা শেষে ইরান ৩ ও যুক্তরাষ্ট্রের ২ পয়েন্ট। এ অবস্থায় গ্রুপের শেষ ম্যাচে জিতলেই শেষ ষোলো নিশ্চিত। ড্র হলে ও অন্য ম্যাচে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড জিতলে পরের রাউন্ডে যাবে ইরান। এমন সমীকরনকে সাথে নিয়ে ৪০ বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যে মাঠে নামে ইরান। রাজনৈতিক উত্তেজনার প্রভাব বিশ^কাপের মঞ্চেও এসে পড়েছে। এসব ভুলে মাঠের লড়াইয়ে মনোযোগি হবার লক্ষ্য দু’দলের খেলোয়াড়দের।


দেহোর আল-থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরু হতেই মধ্যমাঠ নিয়ন্ত্রনে নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ১১ মিনিটেই প্রথম আক্রমনে যায় তারা। মিডফিল্ডার ইউনুস মুসার ক্রস থেকে ইরানের বক্সের ভেতর হেড নেন যুক্তরাস্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিচ। তার হেড ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ডের হাতে জমা পড়ে।


প্রথম গোলের জন্য মরিয়া হয়ে উঠে যুক্তরাষ্ট্র। ২৮ থেকে ৪২ মিনিটের মধ্যে সাতবার ইরানের সীমানায় আক্রমন করে তারা। আক্রমনের তোপে এই সময়ের মধ্যে গোলও আদায় করে যুক্তরাষ্ট্র।


৩৮ মিনিটে মাঝমাঠের বাঁ-দিক দিয়ে দারুণ ক্রসে বল পান ডিফেন্ডার সার্জিনো ডেস্ট। হেড দিয়ে বল ইরানের বক্সের মধ্যে দেন ডেস্ট। বল পেয়েই ডান পায়ের শটে ইরানের জালে বল পাঠান পুলিসিচ (১-০) গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। লিড নিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে বিরতির আগে অফসাইডে একটি গোল বাতিল হয় যুক্তরাষ্ট্রের।


প্রথমার্ধে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে মোট ৯টি শট নেয় ডুক্তরাস্টও। ৩টি ছিল টার্গেটে। এই অর্ধে যুক্তরাষ্ট্রের গোরমুুখে একটি শটও নিতে পারেনি তারা।


বিরতির পর প্রথম আক্রমন করে ইরান। ৫২ মিনিটে ডিফেন্ডার রামিন রেজায়েইনার ক্রসে মাথা ছুইয়ে যুক্তরাষ্ট্রের গোলমুখে মারতে ব্যর্থ হন মিডফিল্ডার সামান গুড্ডোস।


দ্বিতীয়ার্ধের এই অর্ধে আক্রমনাত্মক খেলতে পারেনি যুক্তরাষ্ট্র। ৬৯ মিনিটে ইরানের গোলমুখে বল মারার সুযোগ পায় তারা।


৭০ মিনিটে গুড্ডোসের যোগান দেয়া বলে বক্সের বাইরে থেকে ভুল শট নিয়ে দলকে গোলের আনন্দে ভাসাতে পারেননি ইরানের মিডফিল্ডার সাইদ এজাতোলাহি।


ম্যাচের পরের সময়গুলোতে গোলের জন্য মরিয়া ছিলো ইরান। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোলের দারুন সুযোগ নষ্ট করে তারা। রামিনের ক্রস থেকে বক্সের ভেতর বল পান ডিফেন্ডার মোর্তেজা পুরালিগাঞ্জি। যুক্তরাষ্ট্রের গোলমুখে কাছে থেকেও দুর্দান্ত একটি হেড নিতে পারেনি মোর্তেজা। বল চলে যায় প্রতিপক্ষের বার ঘেষে। আরও একবার গোল করতে না পারার ব্যর্থতায় হারের স্বাদ পেতে হয় ইরানকে। এক গোল দিয়ে শেষ ষোলোতে নাম লেখায় যুক্তরাষ্ট্র।


সর্বশেষ ২০১৪ আসরে শেষ ষোলোতে খেলেছিলো যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে বিশ^কাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। এক আসর বাদে আবারও নক-আউট পর্বে যুক্তরাষ্ট্র।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২০ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩৭ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে