আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর, ফি ১৫০ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-12-2022 03:16:23 am

◾ শিক্ষা ডেস্ক


বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে। ভর্তির জন্য পরীক্ষা হবে না। অনলাইনে ভর্তির আবেদন নেয়া হবে। অনলাইনে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের তারিখ ও অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। বাকিরা সশরীরে সভায় যোগ দেন।


বৈঠকে অংশ নেয়া ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


তিনি আরও বলেন, কলেজে ভর্তির ফি আগের মতোই থাকছে। আশা করছি রোব বা সোমবার মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পাবো। আগামী সপ্তাহেই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে। 


এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন,  একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া গতবছরের মতই পরিচালিত হবে। তিনি আরও বলেছিলেন,  ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে। 


গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে ভর্তির অপেক্ষায় আছে।


আরও খবর