শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিএনপির কোনো কমিটিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের স্থান হবে না : হাজী মুজিব

সন্ত্রাসি-চাঁদাবাজি ও দখলদারিত্ব করলে বিএনপির কোনো কমিটিতে কারো জায়গা হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় আশিদ্রোন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নানা নিপীড়ন, জেল-জুলুম সহ্য করেছি। পতিত হাসিনার আমলে মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। গায়েবি মামলার ভয়ে নেতাকর্মীরা বাড়িতে ঠিকমত ঘুমাতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আসামি বানিয়ে জেলে পাঠানো হয়েছিল। রাজৈনৈতিক মামলায় ৬ বছর তাকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। আল্লাহর হুকুমে তিনি আজ লন্ডনে চিকিৎসাধীন। আমরা তাঁর জন্য দোয়া করি, যেনো দেশে এসে আবার সুস্থতার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। 

বিএনপি নেতা আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, পতিত হাসিনা সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদের ইশারায় আমার এবং দলের অনেক নেতাকর্মীদের উপর গায়েবি মামলা করা হয়েছে। গত ১৭ বছর শ্রীমঙ্গল-কমলগঞ্জে আমি কোনো দলীয় সভা-সমাবেশ করতে পারিনি। আওয়ামীলীগ ও তৎকালীন পুলিশ সব অনুষ্ঠানকে বন্ধ করে দিয়ে মিথ্যা গায়েবি মামলা করেছে। এই এলাকায় ২০১১ সালে ২০১৮ সালের সংসদ নির্বাচনে আমি কোনো রাজৈনিক সভা করতে পারিনি। ওয়ার্ড কমিটির জন্য এই এলাকার একটি বাসার ভেতরে বসেছিলাম পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। নির্বাচনী পথসভা শেষ করে যাওয়ার পর পুলিশ এসে আমার দলীয় নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে, মারধর করেছে। ওই এলাকায় বিএনপি অধ্যুষিত থাকায় আওয়ামীলীগের মন্ত্রী শহিদ কোনো উন্নয়ন করেনি। আওয়ামীলীগের দোসরদের নানা জুলুমবাজি সহ্য করেছি আমরা। আজ শহিদ ও আওয়ামীলীগ মন্ত্রী-এমপি, চেয়ারম্যানেরা দুর্নীতিসহ নানা মামলায় জেলে। এদেশে তাদের উপযুক্ত বিচার হবেই। 

হাজী মুজিব আরও বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আগামী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলো অমি অগ্রাধিকারের ভিত্তিতে সেসব এলাকায় উন্নয়ন হয়নি, সেসব এলাকায় ব্যাপক উন্নয়ন করবো।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ সন্ত্রাসী চাঁদাবাজি করলে দলে তার স্থান হবে না। কাজেই দলীয় শৃঙ্খলা মেনে আমরা দলীয় কাজ আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো: নুরুল আলম সিদ্দিক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন (তাজু), শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মো: মহি উদ্দিন জারুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে