রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আজ মুক্তি পাচ্ছেন ১১০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-01-2025 01:44:29 am

ইসরায়েলের কারাগার থেকে বৃহস্পতিবার আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। তাদের মধ্যে ৩০ জন শিশু। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদের মুক্তি দেয়া হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করে এমন একটি মানবাধিকার সংগঠন এসব তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।



ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, বৃস্পরিবার ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়।


সংগঠনটি বলেছে, বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।


বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে আছেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।



এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে একজন জর্ডানিয়ান ছিলেন।


এদিকে বৃহস্পতিবার ৩ ইসরায়েলি জিম্মি ছাড়ারও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস। ৩ ইসরায়েলি জিম্মি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গাদি মোজেস। তবে ৫ থাই নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ ইসরায়েলি পুরুষকে মুক্তি দেবে হামাস।

আরও খবর