মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ

ট্রাম্পের গাজা দখল পরিকল্পনায় বিশ্বজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-02-2025 10:44:42 am

গাজায় যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কিত পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ উচ্ছেদ করে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, গাজাকে বিলাসবহুল পর্যটনকেন্দ্র বা ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানো হবে।


ট্রাম্পের এ ঘোষণার পরপরই আরব দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানায়। পাঁচজন আরব পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ চিঠিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তারা বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ গাজাকে আরও সংঘাতময় করবে।


মার্কিন রাজনীতিতেও বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ট্রাম্পের কিছু সমর্থক এটিকে ‘যুগান্তকারী উদ্যোগ’ বললেও, অনেকে একে ‘অসম্ভব’ ও ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছেন।


ইসরায়েলে এ নিয়ে ভিন্ন মত দেখা গেছে। এক কট্টর ডানপন্থি মন্ত্রী বাইবেলের উদ্ধৃতি দিয়ে বলেছেন, প্রভু আমাদের জন্য মহান কাজ করেছেন, তাই আমরা আনন্দিত। তবে বেশিরভাগ ইসরায়েলি ট্রাম্পের পরিকল্পনায় বিস্মিত হয়েছেন।


হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা গাজা দখল করবো। একে নতুনভাবে গড়ে তুলবো। সেখানে অস্ত্র ও অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হবে। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে।


ট্রাম্প দাবি করেন, এটি হালকাভাবে নেয়ার মতো কোনো পরিকল্পনা নয়। ‘সবাই’ চায়, যুক্তরাষ্ট্র এ জমির মালিক হোক। একে একটি ‘মহান স্থানে’ পরিণত করুক।


তার মতে, ধ্বংসস্তূপে পরিণত গাজায় ফিলিস্তিনিদের থাকা উচিত নয়। বরং তাদের অন্য দেশগুলো গ্রহণ করুক, আর পুনর্গঠনের পর সেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ বসবাস করবে। যার মধ্যে কিছু ফিলিস্তিনিও থাকতে পারে।


নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে বলেন, এটি অবশ্যই নজর দেয়া প্রয়োজন… এটি ইতিহাস বদলে দিতে পারে।


তবে নেতানিয়াহুর সরকার গাজার যুদ্ধের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিল। তারা আশা করেছিল, ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধবিরতির দিকে এগিয়ে নিতে বলবেন। বন্দি বিনিময়ের মাধ্যমে সংঘাতের সমাপ্তি চাইছিল ইসরায়েল। কিন্তু ট্রাম্প যে গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলবেন, তা ইসরায়েলিরাও ভাবেননি।


গাজার বেশিরভাগ জনগণ আগেও একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। তাদের জন্য আরেকটি ‘নাকবা’ বা গণবিপর্যয় মেনে নেয়া সহজ হবে না। এমনকি, যদি গাজাবাসীরা স্বেচ্ছায় চলেও যায়, তবু এটি জাতিগত নির্মূলের শামিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


তাছাড়া, আরব দেশগুলো এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করতে পারে। সৌদি আরব এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না।


অনেকে মনে করছেন, ট্রাম্পের এ পরিকল্পনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের একটি নতুন কৌশল। কেউ কেউ এটিকে তার ব্যবসায়ী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন, যেখানে গাজাকে ‘উন্নয়ন প্রকল্পে’ পরিণত করার কথা বলা হচ্ছে।


এক আরব কূটনীতিক জানিয়েছেন, তারা এখনো নিশ্চিত নন এটি নিছক ট্রাম্পের রাজনৈতিক বক্তব্য, নাকি সত্যিই তিনি এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। তবে বিশ্বজুড়ে এ প্রস্তাব ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: দ্য ইকোনমিস্ট

আরও খবর



69ef0bae42eff-270426010934.webp
জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

৫ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে



69eb2ea105aaa-240426024937.webp
আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

৮ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে