অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করলেন সাবেক এমপি মোশাররফ



নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে ১কোটি ২৬ হাজার টাকা ব্যয়ে রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ৫ফেব্রুয়ারি বুধবার 

নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের পদ্মপুর থেকে কোষাস রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে স্থানীয় কৃষকরা বলেন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ রাস্তা দিয়ে সব সময় কৃষি পণ্য বহন করা হয়। রাস্তাটি অনেক ভাঙ্গাচুরা ও নষ্ট হয়েছিল। আমাদের সাবেক এমপি মহোদয় রাস্তাটি কার্পেটিং করে দিচ্ছেন এতে আমরা এই রাস্তা দিয়ে এখন খুব সহজেই কৃষি পণ্য সরবরাহ করতে পারব।  এ সময় সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ১ কোটি ২৬ হাজার টাকা বরাদ্দে তিন নং ভাটরা ইউনিয়নের পদ্মপুর থেকে কোষাস এই রাস্তাটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা। রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।  কৃষকরা তাদের কষ্টে অর্জিত সোনার ফসল ফলিয়ে এ রাস্তা দিয়ে অনেক কষ্ট করে বাজারে সরবরাহ করতো। রাস্তাটা কার্পেটিং হওয়ার ফলে খুব সহজেই কৃষি পণ্য বাজারে নিয়ে যেতে পারবে। আমি এমপি থাকাকালীন সময়ে উপজেলায় বেশ কিছু কাঁচা রাস্তা পাকা করুন করে দিয়েছি। এখন সেসব রাস্তা দিয়ে কৃষক এবং সাধারণ পথচারীরা খুব সহজেই চলাচল করতে পারছে। একটু বৃষ্টির পানি হলেই ওই রাস্তাগুলোতে পানি জমে হাঁটু পরিমাণ কাদার সৃষ্টি হতো রাস্তাগুলো পাকা করুন কারণে কোমলমতি শিক্ষার্থীরাও খুব সহজেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে। আমি এমপি থাকাকালীন সময়ে যেভাবে অসহায় অবহেলিত মানুষদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

আরও খবর