তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

মৌলভীবাজারে অভিযানে গ্রেফতার ৪৪, অভিযান চলমান

মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই দিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতারদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি, জুড়ী উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর।  

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে এবং নতুন করে তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।  

জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারদের আদালতে হাজির করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন স্থানে টহল বাড়ানো হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীও প্রস্তুত রয়েছে। 

আরও খবর