বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

আফগানিস্তানে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-02-2025 12:07:17 pm

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস-বিশ্বের অনেক মানুষ দিনটি পালন করেন। তবে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানান কারণে কিছু দেশে এই দিবস পালনে নিরুৎসাহিত করা হয়। এরমধ্যে আফগানিস্তানে দিবসটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৩ সালে দেশটি ভালোবাসা দিবস উৎযাপনে নিষেধাজ্ঞা দেয়। এমনকি তালেবান সরকার ভালোবাসা দিবস সংক্রান্ত পণ্য বেঁচাকেনাতেও নিষেধাজ্ঞা আরোপ করে।



অপরদিকে ইরানে সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনে সাধার‌ণ মানুষকে নিরুৎসাহিত করা হয়। তাদের মতে, এটি একটি পশ্চিমা সংস্কৃতি। যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।


ইসলামিক শরিয়া আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে ভালোবাসা দিবসে প্রকাশে কেউ কোনো আয়োজন করতে পারে না। কারণ দেশটিতে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হয়।


এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।



পাকিস্তানের কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করেন। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন।


মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করে। এছাড়া সোমালিয়া, মরিশানিয়ায় এই দিবস পালন খুবই বিরল।


ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে