পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন অপরাধীদের জন্য দুঃসংবাদ, সেনবাগে ওসি আবদুর রহিমের সাঁড়াশি অভিযান অব্যাহত কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন কারাগারে ঠাকুরগাঁওয়ে শিশু গণধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৭ বছর ধরে নেই আলট্রাসনোগ্রাম, অচলপ্রায় এক্স-রে, ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপ দিনাজপুরে ‘ভোরের চেতনা’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের মতবিনিময় দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির দুই মাস পর উদ্ধার হলো মনিটর ও ডিভিআর ,আটক ৩ জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেপ্তার জাবিপ্রবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে জেল-জরিমানা বাংলাদেশ প্রেস ফটো কনটেস্টে আক্কেলপুরের বিপুলের সাফল্য ‎মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু: স্বাস্থ্যসেবায় চরম উদ্বেগ ও জনসচেতনতার অভাব কুলিয়ারচরে রাস্তার কাজে অনিয়ম: এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ ঝিনাইগাতীতে শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত ক্রস লার্নিং ভিজিটে সিবিও সদস্যদের শিক্ষা সফর অনুষ্ঠিত ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত হ্যান্ডবল ফেডারেশনের নতুন কমিটিতে ঠাকুরগাঁও-২ এর এমপির কন্যা ডা. কাশফিয়া নির্ঝর

ধর্ষণ বন্ধে প্রয়োজন আইনের কঠোরতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2025 12:03:46 pm

◾ শামীম আহমেদ || দেশের বর্তমান জনসাধারণের নিরাপত্তা ঝুকিপূর্ণ। সারাদেশে সাম্প্রতিক সময়ে মাত্র ৪৭ ঘন্টায় ১৫ টির অধিক ধর্ষণের ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়া এবং দৈনিক পত্রিকায় চোখে রাখলেই ভয়াবহ সব ঘটনা সামনে আসছে। চলন্ত বাসে স্বামীর সামনে ধর্ষণ এবং ডাকাতি, চতুর্থ শ্রেণির ছাত্রী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার, মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে স্বামী সাথে অটোরিকশায় ফেরার পথে অটো থেকে নামিয়ে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে।


দেশের সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে ধর্ষনের মত গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা এই বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে যখন দেশের মানুষ এই ধর্ষনের প্রতি ক্ষোভ ও উদ্বিগ্ন তখন আদালতে অনেক ধর্ষকে জামিন দিয়ে দিচ্ছে। অনেক ধর্ষক এখনও ধরাছোঁয়ার বাইরে। এতে করে জনসাধারণের মনে আতঙ্ক এবং সরকারের প্রতি বিদ্বেষ বাড়ছেই। অতিসম্প্রতি দেশে ডাকাতি, দিনে-দুপুরে ছিনতাই জনজীবনকে অতিষ্ঠ করে তুলছিলো। এর রেস না কমতেই আবার ধর্ষণের মত ঘটনা অতিমাত্রায় বেড়ে যাওয়া কোন ভাবেই দেশের জন্য ভালো নয়।


অতএব দেশের মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকারকে কঠিন ভাবে কাজ করতে হবে। খুব তারাতাড়ি ধর্ষণের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরী। দেশের মানুষ চাহিদা অনুসারে ধর্ষনের কঠিন বিচারের ব্যবস্থা করতে হবে।


শামীম আহমেদ

তরুণ লেখক ও শিক্ষার্থী 

আরও খবর




deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৩৭ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে