বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, যুবকের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।


 সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিহাব কবির সমিতিপাড়ার বাসিন্দা ও প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন নামে এক যুবকের সঙ্গে বিমানবাহিনীর তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর ঘাঁটিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে শিহাব কবির নাহিদ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শিহাবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোঁটা হাতে বিমানবাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হয়। দুপুর ১২টার দিকে সাবেক এমপি লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ সদস্য মোতায়েন আছেন। মোটরসাইকেলের হেলমেট না পরাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়।দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারসংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটিতে কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।


নিহত শিহাবের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বাসার দরজায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাথায় গুলি লাগে। মুহূর্তের মধ্যে সে লুটিয়ে পড়ে।


কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি অংশে দীর্ঘদিন ধরে বিমানবাহিনীর ঘাঁটি নির্মাণ চলছে। স্থানীয়দের দাবি, তারা জলবায়ু উদ্বাস্তু ও উচ্ছেদের শিকার হচ্ছেন। তবে স্থানীয় অপসারিত কাউন্সিলর আকতার কামাল বলেন, উচ্ছেদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাবোক্তগীন মাহমুদ বলেন, শিহাবের মাথার পেছনের অংশ উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে সে মারা গেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।


বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে