আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাটি ভরাট করে সরকারি খাল দখল করলেন সরকারী শিক্ষক।

লাখাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও মাটি ভরাট করে সরকারি খাল দখল করলেন সরকারী শিক্ষক। উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও এবং প্রশাসনের উদ্যোগে মাটি ভরাট করা বন্ধ করে দেওয়া হলেও সে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাট কাজ অব্যাহত রেখেছেন দাপুটে শিক্ষক নেতা সেলিম বাহার। সরকারি খাল ভরাট করে দখল করা এ শিক্ষক উপজেলার মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম বাহার। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত এ শিক্ষক হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের সরকারি খাল ভরাট করে দখলের করে আসছেন। ইতিমধ্যে খালের আংশিক মাটি ভরাট করে গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালের পাড়ের নিজের জমির সাথে খালটি মাটি ভরাট করার উদ্যোগ গ্রহণ করেন।তিনি খাল থেকে দূরবর্তী একটি ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে খাল সমেত তাঁর নিজস্ব জমি মাটি কেটে ভরাট করে চলেছেন। এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন সংসলিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার কে প্রেরন করে মাটি ভরাট করার কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাট করার কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষক সেলিম বাহার। এ সংবাদ পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সরজমিন পরিদর্শন কালে দেখা যায় শিক্ষক সেলিম বাহার এরই মধ্যে খালের অনেকাংশেই গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন এবং বাদবাকি খালও ভরাট প্রক্রিয়া চলমান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অনুপম দাশ অনুপের সাথে আলাপকালে জানান আমি এ সরকারি খাল ভরাট করা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
Tag
আরও খবর