বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২

খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2025 08:13:57 pm

গত বছরের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে। ডিসেম্বর শেষে ব্যাংকে এ ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ দশমিক ৮৬ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশ। 


বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে গত বছরের ডিসেম্বর শেষে মোট ঋণ ও অগ্রীমের পরিমাণ ১৭ লাখ ১১ হাজার ৪০১ দশমিক ৯১ কোটি টাকা। এর মধ্যে ২০ দশমিক ২০ শতাংশ খেলাপি ঋণ।এর আগে, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। সে হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা। যা আগের চেয়ে ৩ দশমিক ২৭ শতাংশ বেশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার ৪২ দশমিক ৮৩ শতাংশ। সেপ্টেম্বর শেষে যা ৪০ শতাংশ ছিল। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশ। যা সেপ্টেম্বর শেষে ১১ দশমিক ৮৮ শতাংশ ছিল।

আরও খবর






6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২০ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে