কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

দুর্দান্ত এক ক্ষুদে দৌড়বিদ, মারুফ

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-03-2025 11:22:48 am

প্রতিটি অর্জনের পিছনে লুকিয়ে থাকে হাজারো গল্প। আজ আমি একজন দুর্দান্ত ক্ষুদে দৌড়বিদের কথা তুল ধরবো। যে এ বছর ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে দেশ সেরা দৌড়বিদদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তার সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাছান। মারুফ ইসলাম শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি টানা তিন বছর ধরে জাতীয় পর্যায়ে এথলেটিক্স (দৌড়) ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বছর ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে দেশ সেরা দৌড়বিদদের তালিকায় নিজের নাম লিখিয়ে তার কাঙ্খিত স্বপ্ন পূরণ করেন। মারুফ ইসলাম বলেন, " আমি টানা তিন বছর ধরে জাতীয় পর্যায়ে অ্যাটলেটিক্স দৌড় ইভেন্টে প্রতিদ্বন্দিতা করে এ বছর ২০০মি: দৌড়ে ১ম স্থান অর্জন করে দেশ সেরা দৌড়বীদ দের তালিকায় নিজের নাম লিখিয়ে আমার কাঙ্খিত স্বপ্ন পূরন করতে সক্ষম হই এতে আমি অনেক খুশি। আমার এই স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মুমিনুল হক ভূয়া স্যার এবং জনাব রফিকুল ইসলাম স্যার। তাদের দুজনের উদ্যেগ ও প্রচেষ্টায় আমি এই পর্যায় আসতে পেরেছি। তারা সবসময় আমাকে সাহস ও আত্মবিশ্বাস দিয়েছে। সাত বছর আগে আমার বাবা মারা যান। কিন্তুু আমার মা এবং এই দুজন স্যার আমাকে বাবার অভাব বুঝতেই দেননি। তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞতা থাকবো। আমি গত ২৩ ও ২৪ সালে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় উপজেলা, জেলা, উপঅঞ্চল, অঞ্চলে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হই। কিন্তু জাতীয় পর্যায়ে পুরস্কার আনতে পারিনি কিন্তু এবার ২০২৫ সালে জাতীয় পর্যায়ে খেলে আমি প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে স্কুলের সম্মান ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পেরে আমি খুবিই খুশি। অবশেষে একটাই কথা বলতে চাই সবাই আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারি এবং আমাদের স্কুলের সম্মান ও শিক্ষকদের সম্মান রাখতে পাড়ি। মারুফের এই সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিনুল হক ভূইয়া বলেন, "আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিক স্যার ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বে তার দৌড়ের সাফল্য দেখে তার খোঁজ খবর নেন এবং আমাকে জানান এই ছেলেটা এতিম! তাকে গাইড করলে সে হয়তো দৌড়ে অনেক ভালো করতে পারবে। আমিও তার দৌড় দেখে খুবই খুশি হই। তারপর থেকেই তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু। ২০২৩ সালের ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মধ্যম বালক দলে উপজেলা, জেলা, উপ-অঞ্চল এবং অঞ্চল এই সবগুলো প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে এসে অল্পের জন্য হেরে যায়! কিন্তু তার এই অর্জনে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ অনেক খুশি হই। পরবর্তী বছরের জন্য তাকে আরও প্রস্তুতি নিতে উৎসাহ দেই। ২০২৪ সালে আবারও উপজেলা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল এই সবগুলো প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে ব্যার্থ হয়। কিন্তু আমরা হাল ছেড়ে দেই নি। এবছর ২০২৫ সালে, মারুফ উপজেলা এবং জেলায় ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার এবং রিলে দৌড় এই সবকয়টি ইভেন্টেই ১ম হয়ে উপ-অঞ্চলে যায়। তবে সে সময় মারুফ মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তার দুই হাঁটুর চামড়া ছিলে যায়। অথচ মাত্র চারদিন পর অঞ্চলের প্রতিযোগিতা। এই অবস্থায় সে আমি অনেকটা হাল ছেড়ে দিয়েছি, ভেবেছি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হয়তো তার ভাগ্যে নেই! কিন্তু তাকে বুঝতে না দিয়ে উৎসাহ দেই। কারণ সে সে প্রচন্ড আত্মবিশ্বাসী। মারুফের পায়ে ব্যাথা নিয়েই সে গত ২০ ফেব্রুয়ারি অঞ্চলে অংশগ্রহণ করে এবং ২০০ মিটার দৌড়ে ২য় এবং রিলে দৌড়ে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। ২৩ ফেব্রুয়ারি বিকেলে সে জীবনের শত প্রতিকূলতা অতিক্রম করে তার স্বপ্ন পূরণ করে অর্থাৎ মারুফ ২০২৫ সালের শীতকালীন ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মারুফ প্রথম স্থান অর্জন করে। সে একজন সম্ভাবনাময় এথলেট। আমার বিশ্বাস, উপযুক্ত প্রশিক্ষণ এবং গাইডলাইন পেলে সে একদিন দেশের সুনাম বয়ে আনতে পারবে। আমি পিতৃহারা, এতিম এবং সম্ভাবনাময় ক্ষুদে দৌড়বিদ মারুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে