ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে জয়িতা অন্বেষণে ওরা আলোর পথযাত্রী

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে অতিথিদের সাথে সংবর্ধনা প্রাপ্ত শ্রেষ্ঠ জয়িতারা।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ওরা পাঁচ অদম্য নারী। বাধাঁ বিপত্তি অতিক্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছে। স্বাবলম্বী পথ ধরেছে পাঁচ ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী এই নারীরা। কেউ শিক্ষা দীক্ষায়, কেউ অর্থনৈতিক ক্ষেত্রে, কেউ চাকুরী ক্ষেত্রে, কেউ বা আবার সফল জননী। রয়েছে নিযার্তনের বিভীষিকা মুছে নব উদ্যমে জীবন শুরু করেছে। আবার সমাজ উন্নয়নে অসামান্য অবদানও রেখেছে কেউ। নিজ নিজ অবস্থান থেকে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার প্রেরণায় ওরা আজ আলোর পথযাত্রী। মধুপুরে জয়িতা অন্বেষণে এই পাঁচ অদম্য নারী নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ জয়িতা হিসেবে। সারা দেশের ন্যায় মধুপুরেও জয়িতা অন্বেষণে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিতদের ৯ ডিসেম্বর শুক্রবার বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ জয়িতারা হলো-অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রুমি খাতুন। তিনি মধুপুর পৌরশহরের নাগবাড়ী গ্রামের লাল মিয়ার মেয়ে। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সালমা খাতুন। তিনি মধুপুর পৌরশহরের আব্দুল খালেকের মেয়ে। সফল জননী নারী নাছরিন সুলতানা। তিনি মধুপুরের নাথপাড়ার আজিজুর রহমানের স্ত্রী। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন ইসরাত জাহান। তিনি মধুপুরের পঁচিশা গ্রামের আব্দুস সামাদের মেয়ে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ জয়িতা। তিনি মধুপুরের উত্তর লাউফুলা গ্রামের হাসমত আলীর স্ত্রী। 

৯ ডিসেম্বর শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও সনাক সভাপতি বজলুর রশিদ খান চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছামদানী প্রমূখ।

পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক,  নারীসহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর