যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

মাটি দূষণ রোধ করা প্রয়োজন

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-03-2025 03:19:37 pm

মাটি দূষণ মানবসৃষ্ট ও প্রকৃতিগত এমন একটি সমস্যা যা মাটির স্বাভাবিক পরিস্থিতি ও গুনগত মান নষ্ট করে দেয়। মাটির উর্বরা শক্তি,জৈবপদার্থ যাকে মাটির প্রাণ বলা হয়। যা মূলত নষ্ট হয় মাটি দূষণের ফলে।


বলা যায় মাটির উপর প্রাণীও উদ্ভিদের জীবনাশক্তি নিহিত।শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য(লোহা,সিসা,পারদ ইত্যাদি)মাটির সাথে মিশে, অতিরিক্ত কীটনাশক মাটির পুষ্টি উপাদান নষ্ট করে , পলিথিন প্লাস্টিক সহজেই মাটির সাথে মিশে যায় না, অজৈব ও রাসায়নিক পদার্থ মাটির অনুজীব ধ্বংস করে খাদ্য শৃঙ্খলে প্রভাব বিস্তার করে , নগরায়ণ -শিল্পায়নের প্রভাব, বন জঙ্গল উজাড় ইত্যাদি কারণে মাটি দূষণ ঘটে ।এছাড়াও পেট্রোলিয়াম তেল পারমাণবিক বর্জ্য ইলেকট্রনিক যন্ত্রপাতি মাটির সাথে মিশে দূষণ ঘটায়। যা উদ্ভিদ ও প্রাণীর জীবনের হুমকি স্বরূপ।


আমাদের কৃষি প্রধান দেশে মাটি দূষণ ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির সৃষ্টি করে। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তার করে। মাটি দূষণ প্রতিরোধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। জমিতে অজৈব সারের পরিবর্তনে জৈব সার ব্যহার করা। শিল্পকারখানার বর্জ্য নিষ্কাশন করে তা পরিবেশ বান্ধব করা।পলিথিন প্লাস্টিক ব্যবহারে সংযত হওয়া। অতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধ করা। ইলেকট্রনিক জিনিস, প্লাস্টিক যেসব দ্রবাদি পূণরায় ব্যবহারযোগ্য তা যেখানে সেখানে না ফেলে পূনরায় ব্যবহার করা। গাছ পালা বন জঙ্গল উজাড় বন্ধ করা। সকলের সচেতনতা বৃদ্ধি, পরিবেশ নীতিমালায় কঠোর আইন প্রয়োগও তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এ দূষণ রোধ করা সম্ভব হতে পারে।


লেখক   : সজিব হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ঢাকা কলেজ
আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮৬ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে