দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষর ফি কমানোর আশ্বাস

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি'র পরিমাণ অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েকগুণ বেশি নেওয়ার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে ফি কমানোর আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ। 


বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় রাজশাহী কlলেজের  প্রশাসন ভবনের সামনে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।


বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, অন্যান্য সরকারি কলেজের তুলনায়  রাজশাহী কলেজ অতিরিক্ত ফি আদায় করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকদিন হতে এর প্রতিবাদ করে আসছি। কিন্তু তারপরও কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে আজকে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। 


এছাড়া শিক্ষার্থীরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না নিলে তারা কঠোর আন্দোলন করার ঘোষণা দিতে বাধ্য হবেন।


বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষর কার্যালয়ে ঢুকে বিভিন্ন স্লোগান ও ফি কমানোর দাবি জানাতে থাকেন। শিক্ষার্থীরা এসময় কলেজ অধ্যক্ষর কাছে জানতে চাই কেনো কলেজ প্রশাসন এতো ফি নিচ্ছে এবং কোন কোন খাতে খরচ দেখিয়ে ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো কিভাবে খরচ হয় তা সম্পর্কে জানতে চাওয়া হয়।


এ সময় কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কয়েকজন ছাত্র প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার কথা জানান। অধ্যক্ষর এমন কথায় শিক্ষার্থীর ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন সবার সাথে বসেই আলোচনা করতে হবে। পরবর্তীতে  অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজে সাধারণ শিক্ষার্থীরা।


উল্লেখ্য এর আগে রাজশাহী কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরদিন আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে দেখা যায়, রাজশাহী কলেজের প্রায় সবগুলো  বিষয়ে ৭,৫৯১ টাকা থেকে ৯,১৭১ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে।

‎অন্যদিকে, রংপুর কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকার মধ্যে রাখা হয়েছে। এছাড়া রাজশাহী সরকারি সিটি কলেজেও ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে