অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করলো রাজশাহীর ৪ শিক্ষার্থী

রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের চার (০৪) জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ৯ মার্চ (রোববার) এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করেন। 


অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, কাব স্কাউট সম্পূর্ণ রচয়িতা স্বর্ণ, কাব স্কাউট ওয়াহিদ বিন ওয়ালি, কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার ও কাব স্কাউট আরহাম সাফির উল্লাহ। তারা সকলেই প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী। 


স্কাউট লিডার মো: শিমুল হোসাইন বলেন,

রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের কাব স্কাউট ও প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী যারা শাপলা কাব অ্যাওয়াড অর্জন করেছেন তাদের নেতৃত্বে স্কাউট সদস্যরা সুশৃঙ্খল পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠতে ও সুসংহতভাবে বাংলাদেশ স্কাউটস এর উন্নয়ন অগ্রযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে। 


অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক কাব স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আসাফ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড ধারী আসাফ হওয়ার যাত্রায় সম্পৃক্ত সকল শিক্ষকসহ জনাব মো: শিমুল হোসাইন- উডব্যাজার স্যার ও স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও খবর