মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অলিগলিতে টহল বাড়াবে পুলিশ : ডিএমপি কমিশনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2025 10:28:06 pm

অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে মহানগরীর অলিতে-গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।



মঙ্গলবার (১৮ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ফেব্রুয়ারি (২০২৫) মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা জানান।


ডিএমপি কমিশনার বলেন, “রমজান শুরু হওয়ার আগে ছিনতাইয়ের যে গতি ছিল পুলিশি তৎপরতায় তা অনেকাংশে কমে এসেছে। এটি ধরে রাখতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের আন্তরিক চেষ্টা, মেধা ও অফিসার ম্যানেজমেন্টের কারণে এ সফলতা অর্জিত হয়েছে। সহায়ক পুলিশরাও পুলিশের মতো গ্রেপ্তার ক্ষমতা প্রয়োগ করবে। এ ব্যাপারে থানা পুলিশ তাদের সহায়তা করবে।”



তিনি আরও বলেন, “জিডি এন্ট্রি হওয়ার এক ঘণ্টার মধ্যে পুলিশ রেসপন্স করবে এবং ঘটনাস্থলের ফ্ল্যাশ রিপোর্ট প্রদান করবে। এ ছাড়াও অপরাধ প্রতিরোধে মোটরসাইকেল টহল বাড়ানো হবে।”


শেখ মো. সাজ্জাত আলী বলেন, “অলি-গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে। গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিলে জোর দিতে হবে। আসন্ন ঈদে পুলিশের পাশাপাশি মহানগরবাসীকে নিজ নিজ বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের অধিকতর নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।”



অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “বিগত কয়েকদিনে চিহ্নিত অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এজন্য মহানগরীর ছিনতাই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। ছিনতাইকারীদের কোনো পেশা নেই, তাই তারা এরকম অপরাধ করে থাকে। আসন্ন ঈদে গাবতলী, মহাখালী এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেশি হতে পারে, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।”


অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, “ঈদ উপলক্ষে অনেক বাড়ি ও মার্কেট খালি থাকবে। বিভিন্ন মার্কেট বিশেষ করে স্বর্ণের মার্কেটগুলোতে পুলিশের টহল বাড়াতে হবে। চুরির ঘটনা প্রতিরোধে আবাসিক এলাকায় রাত্রিকালীন টহল বাড়াতে হবে।”

আরও খবর