জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

চাঁদে ২৫ দিনের মিশন শেষে আজ প্রশান্ত মহাসাগরে অবতরণ করছে নাসার ওরিয়ন মহাকাশযান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2022 02:10:58 pm

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


চাঁদের কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করার পরে নভোচারীদের বহনযোগ্য মহাকাশযানের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণ শেষে ওরিয়ন ক্যাপসুল আজ রোববার পৃথিবীতে ফিরে আসছে। ক্রুবিহীন ওরিয়ন ক্যাপসুলটি আর্টেমিস মিশনের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি পৃথিবীতে অবতরণ করতে যাচ্ছে। 

এটি প্রতি ঘন্টায় ২৫,০০০ মাইল (৪০,০০০ কিলোমিটার) বেগে পৃথিবীর বায়ুমন্ডলে আঘাত করবে, এতে বায়ুমন্ডলের বাধায় ক্যাপসুলটি ২,৮০০ ডিগ্রি সেন্টিগ্রেড (৫,০০০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার মুখোমুখি হবে। 

মেক্সিকান দ্বীপ গুয়াডালুপের কাছে প্রশান্ত মহাসাগরে রোববার স্থানীয় সময় ৯ টা ৩৯ মিনিটে (১৭৩৯ জিএমটি)এটি অবতরণের সময় নির্ধারিত রয়েছে। 

২৫ দিনেরও বেশি সময়ের এই মিশনে সাফল্য অর্জন করা নাসার জন্য বেশ গুরুত্বপূর্ণ, ক্যাপসুলটি মানুষকে চাঁদে পাঠাতে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য প্রস্তুত করার কারণে আর্টেমিস প্রোগ্রামে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। 

এখন পর্যন্ত এই ক্রুবিহীন মহাকাশযানের প্রথম পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।

কিন্তু এই যাত্রার শেষ মিনিটেই সত্যিকারের চ্যালেঞ্জ হয়ে ওঠে। ওরিয়নের তাপ ঢাল, যা এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড়, সেটি বাস্তবে কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়।

আর্টেমিস মিশন ম্যানেজার মাইক সারাফিন বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম। এটি মহাকাশযানে থাকা মহাকাশচারীদের সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। তাই এটির জন্য তাপ প্রতিরোধক শিল্ডের দরকার।’ 

প্রশান্ত মহাসাগরে ওরিয়ন ক্যাপসুল পুনরুদ্ধারের জন্য ইউএস নৌবাহিনীর একটি জাহাজ, ইউএসএস পোর্টল্যান্ড মহাসাগরের অবতরণ এলাকার কাছে অবস্থান করবে। বছরের পর বছর ধরে নাসা এই অনুশীলন করে আসছে। এ কাজে হেলিকপ্টার ও স্ফীত নৌকা ও ডুবুরি মোতায়েন করা হয়েছে।

পতনশীল মহাকাশযানটি প্রথমে পৃথিবীর বায়ুমন্ডলের বাধায় গতি ধীর হয়ে যাবে এবং তারপরে যতক্ষণ না এটি প্রতি ঘন্টায় ২০ মাইল (৩০ কিলোমিটার) গতিতে চলে আসে, ততক্ষণ ১১টি প্যারাশুটের একটি ওয়েব ব্যবহার করবে। অবশেষে প্রশান্ত মহাসাগরের নীল জলে আছড়ে পড়বে।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৯ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে