সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, অফিস, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।


উপজেলা প্রশাসন ঃ
৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব। থানা অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ। উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠন, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, স্টেশন কর্মকর্তা আমজাদ আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিস, আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বাজার বণিক সমিতি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীঢ পতাকা উত্তোলন করেন ইউএনও ও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন। এসময় পুরস্কার বিতরণ করা হয়। সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ ফেরদাউস হোসেন। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তজা আলোচনা রাখেন। আলোচনা সভাশেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। 


জামায়াতে ইসলামী যুব বিভাগ ঃ

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগ বর্ণাঢ্য র‍্যালি বের করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়। র‍্যালিতে উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা,
সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, ছাত্রশিবির  সভাপতি মোখলেছুর রহমান, যুবনেতা আক্তারুজ্জামান, যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন,শোভনালী সভাপতি এনামুল কবির, বুধহাটা সভাপতি হাফেজ অলিউর রহমান, বড়দল সভাপতি ওমর ফারুক, প্রতাপনগর সভাপতি আব্দুস সাত্তার, কাদাকাটি সভাপতি ইউনুছ আলী মোড়ল, সদর ইউনিয়ন সেক্রেটারি সাইফুল্লাহ আমিনসহ উপজেলার ১১ ইউনিয়নের যুব বিভাগের সভাপতি,সেক্রেটারি ও শত শত কর্মী। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়।
আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে