গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মধুপুরে বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে বিএনপি'র চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গোসাইবাড়ী-মির্জাপুড় এলাকাবাসীর উদ্যোগে গোসাইবাড়ী ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, লেফটেন্যান্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া লন্ডনে ভিষণ অসুস্থ, তারেক রহমান মামলা মুক্ত হয়েও দেশে আসতে পারতেছেন না,আমরা তাদের জন্য বিশেষ দোয়া করব যেন গণতন্ত্রের মা দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।


এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিক নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি মৎস্য বিষয় সম্পাদক মো: নুরুল আলম মেম্বার, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের মো: মিনহাজ হোসেন প্রমূখ। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাওলানা মো. মোস্তফা কামাল।
আরও খবর




6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে